অবিশ্বাস্য! ₹13 হাজারে AMOLED + Dimensity + 5G! অবশেষে লঞ্চ Lava Bold 2 5G

Lava Bold 2 5G smartphone with 120Hz AMOLED display and 50MP Sony camera in Feather White and Midnight Black colour

Highlights

  • 6.67-inch FHD+ AMOLED display
  • MediaTek Dimensity 7060 processor
  • 50MP primary camera
  • 5000mAh battery
  • Amazon India exclusive sale starting 19 March 2026

ভারতের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Lava আজ (13/03/2026) তাদের নতুন বাজেট 5G স্মার্টফোন Lava Bold 2 5G লঞ্চ করেছে। ফোনটি মূলত এমন ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে যারা কম দামে AMOLED ডিসপ্লে, 5G পারফরম্যান্স এবং পরিষ্কার Android অভিজ্ঞতা চান।

বর্তমানে ভারতের বাজেট ও মিড-রেঞ্জ সেগমেন্টে 5G স্মার্টফোনের চাহিদা দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে Lava Bold 2 5G এমন একটি ডিভাইস যা তুলনামূলক কম দামে AMOLED ডিসপ্লে, Dimensity সিরিজ প্রসেসর এবং দ্রুত LPDDR5 RAM অফার করছে। বিশেষ করে ক্লিন Android UI ও বোল্ট-ফ্রি অভিজ্ঞতার কারণে Lava ফোনগুলো এখন আবার জনপ্রিয়তা পাচ্ছে।

দাম ও উপলব্ধতা (Lava Bold 2 5G Price & Availability)

ভারতে Lava Bold 2 5G-এর দাম প্রায় ₹13,999 রাখা হয়েছে। বর্তমানে ফোনটি 6GB RAM + 128GB Storage ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

এই কনফিগারেশন বাজেট সেগমেন্টে একটি ভ্যালু-ফর-মানি অফার হিসেবে বিবেচিত হচ্ছে। লঞ্চ অফারে আরও 1,000 ছাড় পাবেন, ফলে দাম হবে 12,999।

ভারতে Lava Bold 2 5G এক্সক্লুসিভভাবে Amazon-এর মাধ্যমে বিক্রি করা হবে। ফোনটির প্রথম সেল শুরু হবে 19 March 2026 থেকে এবং আগ্রহী ক্রেতারা Amazon-এর অ্যাপ বা ওয়েবসাইট থেকে এটি কিনতে পারবেন।

Lava Bold 2 5G ফিচার্স ও স্পেসিফিকেশন

ফোনটিতে রয়েছে 6.67-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে, যা 120Hz refresh rate সাপোর্ট করে। এই উচ্চ রিফ্রেশ রেট স্ক্রলিং, গেমিং এবং ভিডিও স্ট্রিমিংকে আরও স্মুথ করে তোলে।ডিসপ্লেটিতে punch-hole ডিজাইন ব্যবহার করা হয়েছে এবং এতে in-display fingerprint sensor রয়েছে, যা এই প্রাইস রেঞ্জে একটি বড় আকর্ষণ।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7060 অক্টা-কোর প্রসেসর। এই চিপসেটটি 5G কানেক্টিভিটি সাপোর্ট করে এবং দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং এবং গেমিংয়ের জন্য ভালো পারফরম্যান্স দিতে সক্ষম। গ্রাফিক্স প্রসেসিংয়ের জন্য এতে IMG BXM-8-256 GPU ব্যবহার করা হয়েছে, যা গেমিং ও মিডিয়া পারফরম্যান্সকে আরও উন্নত করে।

Lava Bold 2 5G স্মার্টফোনটিতে আধুনিক মেমোরি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেখানে রয়েছে 6GB LPDDR5 RAM এবং 128GB UFS 3.1 storage। এই LPDDR5 RAM দ্রুত ও স্মুথ মাল্টিটাস্কিং নিশ্চিত করে, ফলে একাধিক অ্যাপ একসাথে ব্যবহার করলেও পারফরম্যান্স স্থির থাকে। পাশাপাশি UFS 3.1 স্টোরেজের কারণে অ্যাপ দ্রুত লোড হয় এবং ডেটা ট্রান্সফার স্পিডও অনেক বেশি পাওয়া যায়, যা সামগ্রিকভাবে ফোনটির ব্যবহারকে আরও দ্রুত ও রেসপনসিভ করে তোলে। Virtual RAM এর মাধ্যমে আরও 6GB RAM বাড়ানো যাবে ।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রধান ক্যামেরাটি 50MP Sony IMX752 sensor, যা ভালো ডিটেইল ও কালার সহ ছবি তুলতে সক্ষম। এই ক্যামেরায় HDR, portrait mode এবং AI-based ইমেজ প্রসেসিং ফিচার রয়েছে।

সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে 8MP front camera, যা punch-hole ডিজাইনের মধ্যে বসানো হয়েছে।

ফোনটিতে রয়েছে 5000mAh ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে সহজেই একদিনের বেশি ব্যাকআপ দিতে পারে। এছাড়া এতে 33W fast charging সাপোর্ট রয়েছে, ফলে দ্রুত চার্জ করে ফোন ব্যবহার করা যায়।

Lava Bold 2 5G স্মার্টফোনটি Android 15 ভিত্তিক একটি ক্লিন ও অপ্টিমাইজড ইউজার ইন্টারফেসে চলে। Lava জানিয়েছে যে এই ফোনে ব্যবহারকারীরা সম্পূর্ণ পরিষ্কার Android অভিজ্ঞতা পাবেন, কারণ এতে কোনো ধরনের অপ্রয়োজনীয় pre-installed bloatware বা বিরক্তিকর বিজ্ঞাপন (ads) রাখা হয়নি। ফলে UI অনেক বেশি স্মুথ ও দ্রুত কাজ করে এবং ব্যবহারকারীরা একটি পরিষ্কার, মিনিমাল ও distraction-free Android experience উপভোগ করতে পারবেন।

এর পাশাপাশি ফোনটিতে Face Unlock, In-display fingerprint scanner এবং 5G connectivity রয়েছে।

ডিজাইনের ক্ষেত্রে ফোনটি Feather White ও Midnight Black এই দুটি স্টাইলিশ রঙে বাজারে আনা হয়েছে। এই দুটি কালার অপশন ফোনটিকে একটি প্রিমিয়াম এবং মিনিমাল লুক দেয়।

আরোও পড়ুন: Lava Bold 2 5G লঞ্চের আগে আমরা বিস্তারিত প্রিভিউ প্রকাশ করেছিলাম

Scroll to Top