ভারতে লঞ্চ হলো iQOO 15 Apex!

স্মার্টফোন প্রেমীদের জন্য সুখবর! আজ দুপুর ১২টায় ভারতে পা রাখল iQOO 15-এর নতুন এবং স্টাইলিশ ‘Apex’ কালার ভ্যারিয়েন্ট। প্রিমিয়াম ডিজাইন আর দানবীয় পারফরম্যান্সের এক নতুন সংজ্ঞা এটি।

প্রিমিয়াম গ্রে ও রেড টোন 

Apex ভ্যারিয়েন্টে রয়েছে নতুন প্যাটার্নযুক্ত ব্যাক প্যানেল। সাথে ফ্ল্যাট মেটাল ফ্রেম এবং IP68 + IP69 রেটিং, যা ফোনটিকে ধুলো ও উচ্চচাপের জল থেকেও সুরক্ষা দেয়। 

2K Samsung M14 ডিসপ্লে 

এতে রয়েছে ৬.৮৫-ইঞ্চি ২K LTPO AMOLED স্ক্রিন এবং ১৪৪Hz রিফ্রেশ রেট। ২৬০০ নিটস ব্রাইটনেস থাকার ফলে কড়া রোদেও স্ক্রিন দেখা যাবে একদম পরিষ্কার। 

Snapdragon 8 Elite-এর শক্তি 

ফোনটিতে ব্যবহার করা হয়েছে লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 চিপসেট। কোম্পানির দাবি, এটি AnTuTu-তে ৪ মিলিয়ন+ স্কোর অর্জন করেছে, যা গেমিংকে নিয়ে যাবে অন্য উচ্চতায়। 

গেমিং হবে আরও স্মুথ 

তাপমাত্রা নিয়ন্ত্রণে এতে রয়েছে বিশাল ৮০০০ মিমি² VC কুলিং সিস্টেম। এছাড়া ভারতের প্রথম Dual-axis vibration motor আপনাকে দেবে নিখুঁত হ্যাপটিক ফিডব্যাক। 

৫০MP ট্রিপল রিয়ার সেটআপ 

পিছনে রয়েছে তিনটি ৫০MP ক্যামেরা (মেইন + আল্ট্রা-ওয়াইড + পেরিস্কোপ)। সামনে থাকা ৩২MP ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা যাবে অসাধারণ সেলফি এবং ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও কল। 

৭০০০mAh ব্যাটারি ও ১০০W চার্জিং 

বিশাল ৭০০০mAh ব্যাটারি আপনাকে দেবে দীর্ঘ ব্যাকআপ। সাথে ১০০W ফাস্ট চার্জিং এবং ৪০W ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধায় ফোন চার্জ হবে চোখের পলকে। 

দাম এবং প্রি-বুকিং অফার 

ফোনটির দাম শুরু হচ্ছে ₹৭২,৯৯৯ থেকে। প্রি-বুকিং করলে থাকছে ফ্রি iQOO TWS 1e এবং SBI কার্ডে সরাসরি ₹৬০০০ ডিসকাউন্ট! পাওয়া যাবে Amazon-এ।