দেশি কোম্পানির দাপট! মাত্র ₹6,999 টাকায় প্রিমিয়াম ডিজাইনের Lava Bold N2 Lite লঞ্চ

Lava Bold N2 Lite smartphone launched in India with 90Hz display and 5000mAh battery

ভারতের বাজেট স্মার্টফোন বাজারে নতুন ডিভাইস আনল Lava। সংস্থাটি আজ আনুষ্ঠানিকভাবে Lava Bold N2 Lite লঞ্চ করেছে। বড় ডিসপ্লে, 5000mAh ব্যাটারি এবং Android 15 Go সফটওয়্যারসহ ফোনটি মূলত প্রথমবার স্মার্টফোন ব্যবহারকারী ও বাজেট ক্রেতাদের লক্ষ্য করে আনা হয়েছে। বিশেষ করে যারা কম দামে বড় স্ক্রিন ও দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ চান, তাদের জন্য এই ফোনটি আকর্ষণীয় হতে পারে।

Highlights

  • 6.75-inch HD+ LCD ডিসপ্লে, 90Hz refresh rate
  • Unisoc SC9863A octa-core প্রসেসর
  • 3GB RAM + 64GB স্টোরেজ
  • 13MP AI rear camera ও 5MP selfie ক্যামেরা
  • 5000mAh ব্যাটারি, 10W চার্জিং

Lava Bold N2 Lite: লঞ্চ ও সেল ডেট

Lava Bold N2 Lite ভারতে 1 এপ্রিল 2026 তারিখে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। এই স্মার্টফোনটি Amazon India-এ 10 এপ্রিল দুপুর 12টা থেকে বিক্রি শুরু হবে।

Lava Bold N2 Lite: দাম

ভারতে Lava Bold N2 Lite-এর দাম ₹7,399 নির্ধারণ করা হয়েছে। তবে Amazon-এ ₹400 কুপন ডিসকাউন্ট থাকায় কার্যত দাম ₹6,999 টাকা।

Lava Bold N2 Lite: ফিচার ও স্পেসিফিকেশন

ডিজাইনঃ ডিজাইনের দিক থেকে এটি একটি সিম্পল ও বাজেট-ফ্রেন্ডলি লুকের ফোন। ডিভাইসটিতে IP64 dust ও splash resistance সাপোর্ট রয়েছে। নিরাপত্তার জন্য side-mounted fingerprint scanner এবং face unlock ফিচারও দেওয়া হয়েছে। ফোনটি দুটি রঙে পাওয়া যাবে – Nilgiri Blue ও Kolar Gold।

ডিসপ্লেঃ ফোনটিতে রয়েছে 6.75-inch HD+ (720 × 1600 pixels) LCD ডিসপ্লে, যার সঙ্গে 90Hz refresh rate সাপোর্ট রয়েছে। বড় স্ক্রিন হওয়ায় ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্যবহার বা অনলাইন ক্লাসের জন্য এটি বেশ সুবিধাজনক।

প্রসেসরঃ পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে 1.6GHz Unisoc SC9863A octa-core chipset। দৈনন্দিন কাজ যেমন কল, মেসেজিং, সোশ্যাল মিডিয়া বা হালকা অ্যাপ ব্যবহারের জন্য এই প্রসেসর যথেষ্ট।

RAM ও স্টোরেজঃ ফোনটিতে রয়েছে 3GB RAM, সঙ্গে অতিরিক্ত 3GB virtual RAM সাপোর্ট, ফলে মোট মেমরি ব্যবহার আরও মসৃণ হয়। স্টোরেজের জন্য দেওয়া হয়েছে 64GB internal storage, যা microSD card ব্যবহার করে সর্বোচ্চ 512GB পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়াও ডিভাইসটি Android 15 Go Edition ভিত্তিক হওয়ায় কম RAM থাকা সত্ত্বেও সিস্টেমটি বিশেষভাবে অপ্টিমাইজড পারফরম্যান্স দিতে সক্ষম, ফলে দৈনন্দিন ব্যবহার, অ্যাপ চালানো এবং মাল্টিটাস্কিং আরও স্থিতিশীল ও স্মুথ অভিজ্ঞতা দেবে।

ক্যামেরাঃ ফটোগ্রাফির জন্য Lava Bold N2 Lite স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 13MP AI rear camera, যার সঙ্গে রয়েছে LED flash সাপোর্ট। এই ক্যামেরা দৈনন্দিন মুহূর্তগুলো সহজে ক্যাপচার করার পাশাপাশি AI অপ্টিমাইজেশনের মাধ্যমে ছবির রঙ ও ডিটেইল আরও উন্নত করতে সাহায্য করে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটির সামনে রয়েছে 5MP front camera। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, ফ্রন্ট ক্যামেরায় screen flash ফিচার যুক্ত করা হয়েছে, যার ফলে কম আলো বা রাতের পরিবেশেও তুলনামূলকভাবে পরিষ্কার সেলফি তোলা সম্ভব।

ব্যাটারি ও চার্জিংঃ ফোনটিতে রয়েছে 5000mAh বড় ব্যাটারি, যা একদিনের বেশি ব্যাকআপ দিতে পারে বলে দাবি করা হয়েছে। এছাড়া 10W wired charging সাপোর্টও রয়েছে।

কানেক্টিভিটিঃ এতে রয়েছে Dual SIM 4G সাপোর্ট, যার মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত গতির মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। পাশাপাশি Wi-Fi, Bluetooth এবং GPS সুবিধা থাকায় ইন্টারনেট সংযোগ, ওয়্যারলেস ডিভাইস কানেক্ট করা এবং সঠিক লোকেশন ট্র্যাকিং সহজ হয়। এছাড়া ডিভাইসটিতে USB Type-C পোর্ট দেওয়া হয়েছে চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য। একই সঙ্গে অনেক ব্যবহারকারীর সুবিধার কথা মাথায় রেখে রাখা হয়েছে 3.5mm audio jack, ফলে তারযুক্ত হেডফোন বা ইয়ারফোন সহজেই ব্যবহার করা যাবে।

সবচেয়ে বড় সুবিধা হলো Lava-র Free Service@Home সুবিধা। এই পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীদের ফোনে কোনো সমস্যা হলে সার্ভিস সেন্টারে যাওয়ার দরকার হয় না—Lava-র টেকনিশিয়ান সরাসরি গ্রাহকের বাড়িতে গিয়ে সার্ভিস প্রদান করতে পারে। এর ফলে দীর্ঘ লাইনে দাঁড়ানো বা সার্ভিস সেন্টারে যাওয়ার ঝামেলা অনেকটাই কমে যায়।

সব মিলিয়ে Lava Bold N2 Lite মূলত বাজেট সেগমেন্টের ব্যবহারকারীদের জন্য তৈরি একটি স্মার্টফোন। বড় 90Hz ডিসপ্লে, 5000mAh ব্যাটারি এবং Android 15 Go সফটওয়্যার থাকায় এটি ছাত্রছাত্রী, প্রথমবার স্মার্টফোন ব্যবহারকারী বা সেকেন্ডারি ফোন খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য একটি ভালো বিকল্প হতে পারে। কম দামের মধ্যে বেসিক পারফরম্যান্স ও বড় স্ক্রিন চাইলে এই ফোনটি বাজারে বেশ জনপ্রিয় হতে পারে।

আরও পড়ুনঃ ফোন কিনবেন ভাবছেন? 8000 টাকার বাজেটে Lava Bold N2 Pro ফোনটি হতে পারে সেরা ডিল!

Scroll to Top