20 হাজার টাকার নিচে সেরা 5G ফোন! লঞ্চ হলো Redmi Note 15 5G Special Edition, অবিশ্বাস্য ফিচার দেখে চমকে যাবেন

Redmi Note 15 5G Special Edition launch in India with 5800mAh battery Snapdragon 6 Gen 3 and AMOLED display

ভারতীয় স্মার্টফোন বাজারে শাওমি (Xiaomi) নিয়ে এল তাদের জনপ্রিয় নোট সিরিজের বিশেষ সংস্করণ Redmi Note 15 5G Special Edition আজ সকাল 11 টায় ফ্লিপকার্ট এবং শাওমির অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে ফোনটি লঞ্চ করা হয়েছে। বিশেষ করে এর প্রিমিয়াম ‘ক্রিমসন রিজার্ভ’ ডিজাইন এবং বিশাল ব্যাটারি টেক প্রেমীদের নজর কেড়েছে।

একনজরে Redmi Note 15 5G Special Edition-এর হাইলাইটস্‌

  • OIS সহ 50MP MasterPixel মেইন ক্যামেরা
  • দীর্ঘস্থায়ী 5800mAh বিশাল ব্যাটারি, 45W ফাস্ট চার্জিং সাপোর্ট
  • 6.77 ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে, 3200 nits পিক ব্রাইটনেস
  • শক্তিশালী Qualcomm Snapdragon 6 Gen 3 চিপসেট

লঞ্চের তারিখ (Redmi Note 15 5G Special Edition Launch Date)

Redmi Note 15 5G Special Edition আজ, 2 April 2026, ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে। এটি ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে (Flipkart) 7 এপ্রিল থেকে কেনা যাবে।

Redmi Note 15 5G Special Edition ফিচার্স্‌ ও স্পেসিফিকেশন্‌

বিল্ড ও ডিজাইনঃ এই স্পেশাল এডিশনটির প্রধান আকর্ষণ এর ডিজাইন। এটি Crimson Reserve (রেড ভেগান লেদার ফিনিশ), Carbon Black এবং Frosted White—এই তিনটি কালার অপশনে পাওয়া যাবে। Crimson Reserve ভ্যারিয়েন্টটিতে গোল্ডেন মিড-ফ্রেম দেওয়া হয়েছে। Carbon Black রঙের ফোনটি 7.35mm, Frosted White রঙের ফোনটি 7.4mm এবং Crimson Reserve মডেলটি 7.82mm স্লিম ও 182 gm ওজনের ফলে হাতে ধরতে বেশ আরামদায়ক। ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য এতে রয়েছে IP65/IP66 রেটিং।

ডিসপ্লেঃ ফোনটিতে রয়েছে 17.2 cm বা 6.77 ইঞ্চির 3D কার্ভড AMOLED ডিসপ্লে। এতে 3200 nits পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যা কড়া রোদেও স্ক্রিনকে পরিষ্কার রাখে। এছাড়াও এতে 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে। চোখের সুরক্ষার জন্য এতে TUV Rheinland সার্টিফিকেশন এবং 3840Hz PWM ডিমিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

প্রসেসর ও পারফরম্যান্সঃ এতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 6 Gen 3 (4nm) অক্টাকোর প্রসেসর। এটি মাল্টিটাস্কিং এবং গেমিংয়ের জন্য অত্যন্ত কার্যকর। এই চিপসেটের AnTuTu Score প্রায় 6,00,000-এর কাছাকাছি। ফোনটি লেটেস্ট Xiaomi HyperOS 2 (Android 15)-তে রান করবে। কোম্পানি 4 বছরের OS আপডেট ও 6 বছরের Security patch আপডেটের নিশ্চয়তা দিয়েছে।

RAM ও স্টোরেজঃ ফোনটি একাধিক RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে এসেছে। অপশনগুলির মধ্যে রয়েছে 6GB RAM + 128GB Storage, 8GB RAM + 128GB Storage এবং 8GB RAM + 256GB Storage। ডিভাইসটিতে দ্রুত পারফরম্যান্সের জন্য LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা অ্যাপ লোডিং ও ডেটা ট্রান্সফারের গতি বাড়াতে সাহায্য করে।

ক্যামেরাঃ ফটোগ্রাফির জন্য এতে রয়েছে 50MP MasterPixel মেইন ক্যামেরা, যা ওআইএস (OIS) সাপোর্ট করে। এর ফলে চলন্ত অবস্থায় বা কম আলোতেও অত্যন্ত স্থিতিশীল এবং পরিষ্কার ছবি ও 4K ভিডিও তোলা সম্ভব। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে 20MP ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি ও চার্জিংঃ এই ফোনের সবচেয়ে বড় চমক হলো এর 5800mAh এর বিশাল ব্যাটারি, যা দীর্ঘক্ষণ ব্যাকআপ নিশ্চিত করে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সঙ্গে 18W -এর রিভার্স চার্জিং -এর সুবিধা রয়েছে।

স্পেশাল ফিচার ও কানেক্টিভিটিঃ স্পেশাল ফিচারের মধ্যে রয়েছে 300% ভলিউম বুস্ট সহ ডুয়াল স্টেরিও স্পিকার এবং ডলবি অ্যাটমস সাপোর্ট। নিরাপত্তার জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির দিক থেকে স্মার্টফোনটিতে রয়েছে Dual SIM 5G সাপোর্ট, পাশাপাশি ডিভাইসটিতে Wi-Fi, Bluetooth, এবং GPS সংযোগ সুবিধা দেওয়া হয়েছে, যা দৈনন্দিন ব্যবহারে নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি নিশ্চিত করে। এছাড়া চার্জিং ও ডাটা ট্রান্সফারের জন্য ফোনটিতে রাখা হয়েছে USB Type-C port, যা বর্তমানে অধিকাংশ আধুনিক স্মার্টফোনে ব্যবহৃত স্ট্যান্ডার্ড কানেক্টিভিটি অপশন।

দাম (Redmi Note 15 5G Special Edition Price)

স্টোরেজ ভেরিয়েন্ট অনুযায়ী দাম নীচে দেওয়া হলো –

  • 6GB RAM + 128GB Storage – ₹19,999
  • 8GB RAM + 128GB Storage – ₹21,999
  • 8GB RAM + 256GB Storage – ₹23,999

যারা স্টাইলিশ লুকের পাশাপাশি বিশাল ব্যাটারি এবং ভালো ক্যামেরা পারফরম্যান্স খুঁজছেন, তাদের জন্য Redmi Note 15 5G Special Edition একটি আদর্শ স্মার্টফোন। বিশেষ করে এর 5800mAh ব্যাটারি এবং 50MP মাস্টার পিক্সেল ক্যামেরা একে এই বাজেটে অন্য ফোনগুলোর থেকে আলাদা করে তুলেছে। 20 হাজার টাকা বাজেটের মধ্যে এটি এই বছরের অন্যতম সেরা লঞ্চ।

আরও পড়ুনঃ চোখ ধাঁধানো নতুন লুক! iQOO 15 Apex-এর প্রিমিয়াম ডিজাইন দেখে আপনিও প্রেমে পড়বেন

Scroll to Top