গেমারদের জন্য সুখবর! Redmi K90 Max আসছে 21 এপ্রিল, ফিচার শুনলে চমকে যাবেন

Redmi K90 Max gaming smartphone with cooling fan and 165Hz display

গেমিং স্মার্টফোন মার্কেটে বড়সড় ঝড় তুলতে আসছে Redmi K90 Max। অফিসিয়ালভাবে নিশ্চিত করা হয়েছে, এই ফোনটি 21 এপ্রিল চীনে লঞ্চ হবে। ইতিমধ্যেই টিজার এবং লিকের মাধ্যমে ফোনটির একাধিক ফিচার সামনে এসেছে—আর সেগুলো দেখে বোঝাই যাচ্ছে, এটি সাধারণ ফোন নয়, বরং একদম হার্ডকোর গেমিং ডিভাইস হতে চলেছে।

সবচেয়ে বড় চমক? ফোনের ভিতরেই থাকছে কুলিং ফ্যান!

Highlights (এক নজরে)

  • 165Hz রিফ্রেশ রেট সহ বড় ডিসপ্লে
  • ইনবিল্ট কুলিং ফ্যান
  • Dimensity 9500 প্রসেসর
  • 8000mAh+ বিশাল ব্যাটারি,100W ফাস্ট চার্জিং

Redmi K90 Max লঞ্চের তারিখ

অফিসিয়ালি নিশ্চিত করা হয়েছে, Redmi K90 Max ফোনটি 21 এপ্রিল 2026 চীনে লঞ্চ হবে। লঞ্চ ইভেন্ট শুরু হবে সন্ধ্যা 7টা (লোকাল টাইম) অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী প্রায় 4:30PM। ইতিমধ্যেই চীনে এই ফোনের প্রি-রিজার্ভেশন শুরু হয়ে গেছে, যা দেখে বোঝা যাচ্ছে—লঞ্চের আগেই ভালো চাহিদা তৈরি হয়েছে।

Redmi K90 Max ফিচার ও স্পেসিফিকেশন

লিক এবং টিজার অনুযায়ী, Redmi K90 Max মূলত গেমারদের জন্য তৈরি করা হয়েছে—এটা স্পষ্ট।

প্রথমেই ডিসপ্লের কথা বললে, এতে থাকছে পারে 6.83-ইঞ্চির M10 OLED ডিসপ্লে, যা 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। শুধু তাই নয়, 40টিরও বেশি গেমে 160FPS পর্যন্ত সাপোর্ট পাওয়া যাবে—যা মোবাইল গেমিংয়ের জন্য বিশাল আপগ্রেড।

Redmi ইতিমধ্যে নিশ্চিত করেছে, পারফরম্যান্সের জন্য এতে থাকবে MediaTek Dimensity 9500 চিপসেট, যা 3nm প্রসেসে তৈরি—মানে পাওয়ারফুল এবং এফিশিয়েন্ট দুই-ই। সাথে থাকবে dedicated D2 graphics chip। সবচেয়ে বড় হাইলাইট হলো এর built-in cooling fan system। এই ফ্যানটি নাকি মাত্র 100 সেকেন্ডে ফোনের তাপমাত্রা প্রায় 10°C পর্যন্ত কমিয়ে দিতে পারে—যা লম্বা সময় গেমিং করার সময় খুব কাজে আসবে।

আরও পড়ুনঃ মধ্যবিত্তের নাগালে প্রিমিয়াম ফিচার! 20 হাজারের নিচেই কি পাওয়া যাবে Redmi-র এই নতুন স্পেশাল এডিশন?

ব্যাটারির দিক থেকেও বড় চমক রয়েছে। রিপোর্ট অনুযায়ী, এতে থাকতে পারে 8000mAh বা তার বেশি ব্যাটারি, সঙ্গে 100W fast charging। ডিজাইনেও গেমিং টাচ রয়েছে—মেটাল ফ্রেম, বড় ক্যামেরা মডিউল এবং বিশেষ এয়ার ভেন্ট সহ। এছাড়াও IP66, IP68, IP69 রেটিং থাকায় এটি ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্টও হবে।

অডিওর জন্য এতে Bose-tuned ডুয়াল স্পিকার দেওয়া হতে পারে—যা গেমিং এবং মিডিয়া কনজাম্পশনে আলাদা লেভেলের অভিজ্ঞতা দেবে।

Redmi K90 Max Price এর দাম

এখনও পর্যন্ত Redmi K90 Max-এর অফিসিয়াল দাম ঘোষণা করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে, চীনে এটি CNY 3,000 – 4,000 (প্রায় ₹35,000 – ₹45,000) রেঞ্জে লঞ্চ হতে পারে। ভারতে লঞ্চ হলে দাম কিছুটা পরিবর্তিত হতে পারে এবং অন্য নামে (rebrand) আসার সম্ভাবনাও রয়েছে।

সব মিলিয়ে, Redmi K90 Max শুধু আরেকটা স্মার্টফোন নয়—এটা একদম গেমিং পাওয়ারহাউস হতে চলেছে। 165Hz ডিসপ্লে, ফ্যান কুলিং, বিশাল ব্যাটারি—সব কিছু মিলিয়ে এটি গেমারদের জন্য বিশেষভাবে ডিজাইন করা। যদি আপনি হেভি গেমিং করেন বা পারফরম্যান্স-কেন্দ্রিক ফোন খুঁজছেন, তাহলে এই ডিভাইসটি আপনার জন্য একদম পারফেক্ট হতে পারে।

আরও পড়ুনঃ Nubia Neo 5 Pro লঞ্চ! 144Hz ডিসপ্লে ও গেমিং ট্রিগারে বাজেট ফোনে বড় চমক

Scroll to Top