মিলিটারি গ্রেড বডি ও দানবীয় 6500mAh ব্যাটারি! বাজেটে প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে আসছে Tecno PopX 5G

Tecno PopX 5G Amazon Microsite Features and Launch Date

Tecno তাদের বাজেট সেগমেন্টে একের পর এক চমক দিচ্ছে। এবার তারা এমন এক ফোন আনতে চলেছে যা টেকসই বা ডিউরেবিলিটির দিক থেকে অনেক দামী ফ্ল্যাগশিপকেও টেক্কা দেবে। অ্যামাজনের মাইক্রোসাইট থেকে নিশ্চিত হওয়া গেছে যে, আগামী 20 এপ্রিল ভারতে আসছে Tecno PopX 5G। গত মার্চে লঞ্চ হওয়া Tecno PopX 4G খুবই জনপ্রিয়তা পেয়েছিল, তাই শক্তিশালী ব্যাটারি আর মিলিটারি গ্রেড বিল্ড কোয়ালিটি নিয়ে তৈরি এই ফোনটির 5G ভার্সনও জনপ্রিয়তা পেতে পারে বলে আশা করা হছে।

Highlights

  • অ্যারোস্পেস গ্রেড 6 সিরিজ অ্যালুমিনিয়াম ক্যামেরা ডেকো।
  • MIL-STD 810H মিলিটারি গ্রেড স্থায়িত্ব।
  • IP64Pro ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স।
  • বিশাল 6500 mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং।
  • 18GB পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যাম এবং USRP 3.0 প্রযুক্তিতে 8 গুণ বেশি নেটওয়ার্ক স্পিড।

Tecno PopX 5G লঞ্চের তারিখ

ভারতে টেকনো প্রেমীদের জন্য সুখবর হলো, Tecno PopX 5G আগামী 20 এপ্রিল, 2026 তারিখে আনুষ্ঠানিকভাবে বাজারে পা রাখছে। ইতিমধ্যেই ই-কমার্স জায়ান্ট Amazon -এ ফোনটির একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজ লাইভ হয়ে গেছে, যা থেকে স্পষ্ট যে এটি ভারতেই প্রথম লঞ্চ হতে চলেছে।

Tecno PopX 5G স্পেসিফিকেশন এবং ফিচারস্‌

এই ফোনটির সবথেকে বড় হাইলাইট হলো এর স্থায়িত্ব। সাধারণত দামী ফোনে যে অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম দেখা যায়, টেকনো সেটি তাদের এই ফোনের ক্যামেরা মডিউলে (Camera Deco) ব্যবহার করেছে। শুধু তাই নয়, ফোনটি MIL-STD 810H সার্টিফাইড, যার মানে চরম প্রতিকূল পরিবেশেও এটি অনায়াসেই কাজ করবে। সাথে থাকছে IP64Pro রেটিং, যা ধুলো ও জল থেকে ফোনকে সুরক্ষিত রাখবে।

পারফরম্যান্সের কথা বললে, এতে থাকছে 18GB পর্যন্ত এক্সটেন্ডেড RAM -এর সুবিধা। নেটওয়ার্ক কানেক্টিভিটিতে বিপ্লব আনতে টেকনো এখানে USRP 3.0 প্রযুক্তি ব্যবহার করেছে, যা সাধারণ 5G ফোনের তুলনায় 8 গুণ দ্রুত নেটওয়ার্ক স্পিড দিতে সক্ষম। গেমিং বা ভিডিও স্ট্রিমিংয়ের জন্য যা হবে দুর্দান্ত। আর দীর্ঘক্ষণ ব্যবহারের দুশ্চিন্তা দূর করতে এতে দেওয়া হয়েছে 6500 mAh-এর দানবীয় ব্যাটারি। যা দ্রুত চার্জ করার জন্য বক্সেই পাবেন 45W ফাস্ট চার্জার। এছাড়া কলিংয়ের অভিজ্ঞতা উন্নত করতে এতে AI Noise Cancellation ফিচারও যুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ Tecno Spark 50 5G ভারতে লঞ্চ: 18GB RAM ও 6500mAh ব্যাটারি, জানুন দাম ও স্পেসিফিকেশন

Tecno PopX 5G সম্ভাব্য দাম

যদিও Amazon মাইক্রোসাইটে দাম নিয়ে সরাসরি কিছু বলা হয়নি, তবে টেকনোর ‘Pop’ সিরিজের ইতিহাস এবং লিক হওয়া তথ্য অনুযায়ী, এটি একটি বাজেট ফ্রেন্ডলি 5G ফোন হতে চলেছে। ধারণা করা হচ্ছে, Tecno PopX 5G এর দাম ভারতে ₹12,000 থেকে ₹14,000 মধ্যেই রাখা হবে। এই দামে মিলিটারি গ্রেড প্রোটেকশন এবং 6500 mAh ব্যাটারি সত্যিই অবিশ্বাস্য।

যারা কম বাজেটের মধ্যে একটি মজবুত এবং শক্তিশালী ব্যাটারির 5G ফোন খুঁজছেন, তাদের জন্য Tecno PopX 5G সেরা অপশন হতে পারে। 20 এপ্রিল লঞ্চের পরই ফোনের আসল দাম এবং সেল অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

উপরে উল্লিখিত তথ্যগুলো Amazon India মাইক্রোসাইট এবং বিভিন্ন বিশ্বস্ত সংবাদ সূত্রের ভিত্তিতে প্রদান করা হয়েছে। Tecno PopX 5G-এর সমস্ত ফিচার এবং স্পেসিফিকেশন এখনো অফিশিয়ালভাবে সম্পূর্ণ প্রকাশ করা হয়নি। পরবর্তীকালে কিছু তথ্য প্রকাশ পেলে এই আর্টিকেলটি আপডেট করা হবে। সঠিক তথ্যের জন্য নিয়মিত আমাদের সাইটে নজর রাখুন।

Scroll to Top