মাত্র 10,000 টাকায় 5G ফোন? ফ্লিপকার্টে ফাঁস হলো Ai+ Nova 2 5G সিরিজের মাথা নষ্ট করা ফিচার

Ai+ Nova 2 5G and Nova 2 Ultra 5G India launch on 9 April with 6000mAh battery and 50MP camera

2026 সালের টেক বাজারে নতুন ধামাকা নিয়ে আসছে Ai+। জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে (Flipkart) ইতিমধ্যেই এই ফোনের মাইক্রোসাইট লাইভ হয়েছে। মাধব শেঠের নেতৃত্বাধীন এই ব্র্যান্ডটি আগামী 9 এপ্রিল ভারতে তাদের দুটি নতুন 5G স্মার্টফোন— Ai+ Nova 2 5G এবং Ai+ Nova 2 Ultra 5G লঞ্চ করতে চলেছে। Nothing ফোনের মতো গ্লিফ ইন্টারফেস বা কাস্টমাইজযোগ্য লাইটিং সেটআপ নিয়ে হাজির হচ্ছে এই সিরিজের আল্ট্রা মডেলটি।

Highlights

  • 9 April 2026 লঞ্চ
  • Ai+ Nova 2 5G এবং Nova 2 Ultra 5G
  • MediaTek Dimensity 7400 (Ultra) প্রসেসর
  • 50MP ক্যামেরা
  • 6000mAh ব্যাটারি
  • IP68 (Ultra), IP64 (Nova 2)
  • 5টি রঙে আসবে দুই ফোনই
  • Flipkart-এ বিক্রি হবে

Ai+ Nova 2 সিরিজের লঞ্চের তারিখ

ভারতবর্ষে 9 এপ্রিল, 2026 তারিখে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে Ai+ Nova 2 সিরিজ। ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনগুলি কেনা যাবে।

Ai+ Nova 2 5G ও Nova 2 Ultra 5G: ফিচার ও স্পেসিফিকেশন

Ai+ Nova 2 Ultra 5G:

এই সিরিজের সবথেকে প্রিমিয়াম ফোন হতে চলেছে এটি। এতে রয়েছে 6.78 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে থাকছে MediaTek Dimensity 7400 প্রসেসর। ফটোগ্রাফির জন্য পেছনে 50MP প্রাইমারি সেন্সরের সাথে একটি 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং সেলফির জন্য 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে থাকছে 6000mAh ব্যাটারি ও 18W fast চার্জিং -এর সুবিধা। ধুলো ও জল থেকে সুরক্ষিত রাখতে রয়েছে IP68 রেটিং।

Ultra মডেলটির ব্যাক প্যানেলে একটি customizable LED ring light দেওয়া হয়েছে, যা ব্যবহারকারী নিজের পছন্দ অনুযায়ী বিভিন্ন নোটিফিকেশন, কল বা অ্যালার্টের জন্য আলাদা লাইট ইফেক্টে সেট করতে পারবেন। এর পাশাপাশি ডিভাইসটিতে রয়েছে একটি custom action button, যা বিশেষভাবে গেমিং অভিজ্ঞতা উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। এই বাটনটি ব্যবহারকারী নিজের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন শর্টকাট বা ইন-গেম কন্ট্রোলের জন্য কাস্টমাইজ করতে পারবেন, ফলে গেম খেলার সময় দ্রুত এবং আরও স্মুথ কন্ট্রোল পাওয়া সম্ভব হবে।

আরও পড়ুনঃ ₹5,999 দামে 6000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা সহ লঞ্চ Ai+ এর বাজেট ফোন

Ai+ Nova 2 5G:

বাজেট সচেতন গ্রাহকদের জন্য থাকছে এই মডেলটি। এতে রয়েছে 6.745 ইঞ্চি HD+ ডিসপ্লে, যা 120Hz refresh rate সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে Unisoc T8200 octa-core processor ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP primary camera সহ dual rear camera setup থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 8MP front camera থাকবে। দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে 6000mAh battery থাকবে, যা 18W fast charging সাপোর্ট করবে। ফোনটিতে IP64 রেটিং দেওয়া হয়েছে যা হালকা জলের ছিটে থেকে ফোনকে রক্ষা করবে।

ফোনদুটিতে থাকবে Android-based NxtQuantum OS, যা একটি privacy-focused অপারেটিং সিস্টেম হিসেবে তৈরি করা হয়েছে। Nova 2 5G মডেলটি Purple, Blue, Pink, Green ও Black রঙের অপশনে পাওয়া যাবে, অন্যদিকে Nova 2 Ultra 5G মডেলটি Black, Red, Green, White এবং Purple – এই পাঁচটি কালারে আসবে। উভয় মডেলে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, পাশাপাশি এতে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, ফলে ব্যবহারকারীরা সহজেই তারযুক্ত ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করতে পারবেন। স্টোরেজের ক্ষেত্রেও ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দেয়, কারণ এতে এক্সপ্যান্ডেবল স্টোরেজ সাপোর্ট রয়েছে, যার মাধ্যমে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে প্রয়োজন অনুযায়ী স্টোরেজ বাড়ানো সম্ভব।

দাম (Nova 2 5G & Nova 2 Ultra 5G Price)

যদিও কোম্পানি এখনও আনুষ্ঠানিকভাবে দাম ঘোষণা করেনি, তবে লিক হওয়া তথ্য অনুযায়ী Ai+ Nova 2 5G এর দাম ভারতে ₹10,000 থেকে ₹11,000 মধ্যে হতে পারে। অন্যদিকে, হাই-এন্ড ফিচার সমৃদ্ধ Ai+ Nova 2 Ultra 5G এর দাম শুরু হতে পারে ₹14,999 থেকে।

বাজেট সেগমেন্টে প্রিমিয়াম ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশন দিয়ে বাজার ধরতে চাইছে Ai+। বিশেষ করে আল্ট্রা মডেলে যে ধরনের আরজিবি লাইটিং এবং 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হচ্ছে, তা এই দামের মধ্যে বিরল। যারা কম দামে একটু ইউনিক ডিজাইনের 5G ফোন খুঁজছেন, তাদের জন্য 9 এপ্রিলের এই লঞ্চটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। 5টি আলাদা রঙে ফোনগুলি বাজারে আসার অপেক্ষায় এখন প্রহর গুনছেন টেক প্রেমীরা।

Scroll to Top