চোখ ধাঁধানো নতুন লুক! iQOO 15 Apex-এর প্রিমিয়াম ডিজাইন দেখে আপনিও প্রেমে পড়বেন

iQOO 15 apex color launched

স্মার্টফোন বাজারে আবারও আলোচনায় iQOO। কোম্পানি আজ দুপুর 12টা (IST)-এ ভারতে তাদের ফ্ল্যাগশিপ iQOO 15-এর নতুন ‘Apex’ কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। এই নতুন রঙটি মূলত ডিজাইনে পরিবর্তন নিয়ে এসেছে, তবে হার্ডওয়্যার ও স্পেসিফিকেশন আগের মতোই শক্তিশালী রয়েছে। ফোনটি Amazon-এ এক্সক্লুসিভভাবে বিক্রি হবে।

Highlights

  • নতুন Apex colour ভ্যারিয়েন্টে iQOO 15 লঞ্চ
  • Snapdragon 8 Elite Gen 5 ফ্ল্যাগশিপ প্রসেসর
  • 6.85-inch 2K LTPO AMOLED ডিসপ্লে
  • 144Hz রিফ্রেশ রেট
  • 50MP + 50MP + 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা
  • 7000mAh ব্যাটারি

Launch Date ও Availability

iQOO 15-এর নতুন Apex কালার ভ্যারিয়েন্ট 1 April 2026-এ দুপুর 12টা (IST)-এ ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। এই নতুন রঙটি মূলত চীনে আগে থেকেই ছিল, এখন সেটিই ভারতে উপলব্ধ হয়েছে। ভারতে বর্তমানে iQOO 15 Legend ও Alpha রঙে উপলব্ধ। নতুন Apex শেড যুক্ত হওয়ায় এখন মোট তিনটি কালার অপশন পাওয়া যাবে।

iQOO 15: ফিচার্স ও স্পেসিফিকেশন

বিল্ড ও ডিজাইনঃ ডিজাইনের দিক থেকে iQOO 15 Apex ভ্যারিয়েন্টে একটি নতুন প্যাটার্নযুক্ত ব্যাক প্যানেল দেওয়া হয়েছে যেখানে গ্রে ও রেড টোনের মিশ্রণ দেখা যায়। ফোনটিতে ফ্ল্যাট মেটাল ফ্রেম এবং প্রিমিয়াম ফিনিশ ব্যবহার করা হয়েছে, যা এটিকে ফ্ল্যাগশিপ লুক দেয়। ডিভাইসটি IP68 + IP69 rating সহ এসেছে, ফলে ধুলো, জলের স্প্ল্যাশ এমনকি উচ্চচাপের পানির ধাক্কা থেকেও ফোনটি সুরক্ষিত থাকতে পারে।

ডিসপ্লেঃ এতে রয়েছে 6.85-inch Samsung M14 LTPO AMOLED ডিসপ্লে, যা 2K resolution (1440 × 3168 pixels) সমর্থন করে। পাশাপাশি 144Hz refresh rate থাকার ফলে স্ক্রলিং, গেমিং ও অ্যানিমেশন অত্যন্ত স্মুথ অনুভূত হয়। ডিসপ্লেটির সর্বোচ্চ উজ্জ্বলতা 2600 nits, ফলে উজ্জ্বল রোদেও স্ক্রিনের কনটেন্ট স্পষ্টভাবে দেখা যায়।

প্রসেসর ও পারফরম্যান্সঃ পারফরম্যান্সের দিক থেকে iQOO 15-কে শক্তিশালী করতে এতে ব্যবহার করা হয়েছে Qualcomm-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ চিপ Snapdragon 8 Elite Gen 5 (3nm)। এই প্রসেসরের সঙ্গে রয়েছে শক্তিশালী Adreno GPU, যা গেমিং ও গ্রাফিক্স-নির্ভর কাজকে আরও স্মুথ করে। ফোনটি 12GB ও 16GB LPDDR5X RAM এবং 256GB ও 512GB UFS 4.1 স্টোরেজ অপশনে পাওয়া যায়, ফলে অ্যাপ লোডিং ও মাল্টিটাস্কিং দ্রুত হয়।

স্মার্টফোনটিতে উন্নত 8000 mm² single-layer VC cooling system ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘ সময় গেমিং বা হাই-পারফরম্যান্স কাজের সময় ডিভাইসের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পাশাপাশি এতে রয়েছে ভারতের প্রথম dual-axis vibration motor, যা টাইপিং, গেমিং ও নোটিফিকেশনের সময় আরও নিখুঁত ও প্রিমিয়াম হ্যাপটিক ফিডব্যাক প্রদান করে।

এছাড়াও ডিভাইসে রয়েছে Supercomputing Chip Q3, যা পারফরম্যান্স ও এনার্জি ম্যানেজমেন্টকে আরও উন্নত করে। কোম্পানির দাবি অনুযায়ী, এই হার্ডওয়্যার কম্বিনেশনের কারণে ফোনটি AnTuTu-তে 4 million+ স্কোর অর্জন করতে সক্ষম, ফলে হাই-এন্ড গেমিং, ভারী অ্যাপ ব্যবহার এবং ডিমান্ডিং টাস্কে iQOO 15 সহজেই স্থির ও শক্তিশালী পারফরম্যান্স দিতে পারে।

ক্যামেরাঃ পিছনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম, যেখানে 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 50MP টেলিফটো / পেরিস্কোপ লেন্স যুক্ত রয়েছে। অন্যদিকে, সামনে রয়েছে 32MP সেলফি ক্যামেরা, যা উচ্চ রেজোলিউশনের সেলফি তোলা এবং পরিষ্কার ভিডিও কল বা ভিডিও রেকর্ডিংয়ের জন্য উপযোগী।

ব্যাটারি ও চার্জিংঃ ডিভাইসটিতে রয়েছে বড় 7000mAh battery, যা দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করতে পারে। পাশাপাশি 100W wired fast charging সাপোর্ট থাকায় খুব অল্প সময়েই ফোনটি দ্রুত চার্জ করা সম্ভব। শুধু তাই নয়, এতে 40W wireless charging সুবিধাও দেওয়া হয়েছে, ফলে কেবল ছাড়াই দ্রুত চার্জ করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

সফটওয়্যারঃ ডিভাইসটি Android 16 ভিত্তিক OriginOS 6 অপারেটিং সিস্টেমে চলবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্টের প্রতিশ্রুতিও দিয়েছে কোম্পানি। iQOO জানিয়েছে, এই মডেলে 5 years পর্যন্ত OS update এবং 7 years পর্যন্ত security patches প্রদান করা হবে, ফলে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে নতুন ফিচার ও উন্নত নিরাপত্তা সুবিধা উপভোগ করতে পারবেন।

কানেক্টিভিটিঃ ডিভাইসটি 5G connectivity সমর্থন করে। পাশাপাশি রয়েছে Wi-Fi ও Bluetooth সাপোর্ট। চার্জিং ও ডাটা ট্রান্সফারের জন্য দেওয়া হয়েছে USB Type-C পোর্ট, আর সঠিক লোকেশন ট্র্যাকিংয়ের জন্য রয়েছে GPS সাপোর্ট। ফলে কানেক্টিভিটির দিক থেকে স্মার্টফোনটি আধুনিক ব্যবহারকারীদের প্রয়োজনীয় বেশিরভাগ সুবিধাই প্রদান করে।

iQOO 15 Apex Price

ভারতে iQOO 15 (Legend ও Alpha) -এর দাম শুরু হয় প্রায় ₹72,999 (12GB + 256GB) থেকে। এছাড়া 16GB + 512GB ভ্যারিয়েন্টের দাম প্রায় ₹79,999। নতুন Apex কালার ভ্যারিয়েন্টও একই দামের মধ্যে পাওয়া যাবে। ইতিমধ্যে Pre-Booking শুরু হয়েছে। বিশেষ Pre-Booking অফারে বিনামুল্যে পাওয়া যাবে iQOO TWS 1e ইয়ার বাড ও SBI কার্ড ব্যবহারে পাওয়া যাবে ₹6000 তৎক্ষণাৎ ছাড়।

সব মিলিয়ে iQOO 15 Apex মূলত ডিজাইন আপডেট হলেও এটি এখনও বাজারের অন্যতম শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন। Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 2K 144Hz ডিসপ্লে, 50MP ট্রিপল ক্যামেরা এবং বিশাল 7000mAh ব্যাটারি এই ফোনটিকে পারফরম্যান্স-প্রেমীদের জন্য বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে। নতুন Apex কালার ভ্যারিয়েন্ট যুক্ত হওয়ায় এখন iQOO 15-এর ডিজাইন আরও প্রিমিয়াম ও ইউনিক দেখাবে, যা বিশেষ করে গেমিং ও ফ্ল্যাগশিপ স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হতে পারে।

আরও পড়ুনঃ 7,600mAh ব্যাটারি, 50MP Sony OIS ক্যামেরা সহ ভারতে লঞ্চ iQOO 15R

Scroll to Top