Highlights
- MediaTek Dimensity 7400 Turbo processor
- 6.76-inch 120Hz display
- বিশাল 7200mAh battery
- 50MP Sony primary camera
- Military-grade durability
- Android 16 ভিত্তিক OriginOS 6
- দাম শুরু ₹17,499 থেকে
iQOO আজ (12/03/2026) ভারতে তাদের নতুন মিডরেঞ্জ স্মার্টফোন iQOO Z11x লঞ্চ করেছে। Amazon India-এর অফিসিয়াল টিজার পেজে ফোনটির বেশিরভাগ স্পেসিফিকেশন আগেই প্রকাশ করা হয়েছিল। নতুন এই ডিভাইসটি মূলত পারফরম্যান্স এবং ব্যাটারি লাইফকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে, যেখানে Dimensity 7400 Turbo চিপসেট এবং 7200mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
কেন iQOO Z11x গুরুত্বপূর্ণ
বর্তমানে বাজেট ও মিডরেঞ্জ স্মার্টফোন বাজারে দীর্ঘ ব্যাটারি লাইফ এবং শক্তিশালী পারফরম্যান্সের চাহিদা দ্রুত বাড়ছে। iQOO Z11x-এ 7200mAh ব্যাটারি এবং নতুন Dimensity 7400 Turbo প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা এই সেগমেন্টে অন্যতম শক্তিশালী কম্বিনেশন হতে পারে।
এই ফোনটি বিশেষ করে গেমিং, ভিডিও স্ট্রিমিং এবং দীর্ঘ সময় ব্যবহারকারীদের জন্য একটি ভালো বিকল্প হতে পারে।
দাম (iQOO Z11x Price in India)
RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম নীচে দেওয়া হলো-
- 6GB RAM + 128GB storage – ₹18,999
- 8GB RAM + 128GB storage – ₹20,999
- 8GB RAM + 256GB storage – ₹22,999
লঞ্চ অফারে ₹2000 পর্যন্ত ছাড় পাওয়া যাবে SBI ও Axis Bank Credit কার্ডের মাধ্যমে, ফলে ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম হবে – ₹17,499, ₹18,999 ও ₹20,999।
ডিসপ্লে (Display)
iQOO Z11x-এ রয়েছে একটি 6.76-ইঞ্চি FHD+ LCD display যা 120Hz refresh rate সাপোর্ট করে। এই উচ্চ refresh rate স্ক্রলিং ও গেমিংকে আরও স্মুথ করে এবং দৈনন্দিন ব্যবহারে ভালো ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়।
Processor & Performance
পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 7400 Turbo chipset। এই প্রসেসরটি 4nm আর্কিটেকচারে তৈরি এবং iQOO-এর দাবি অনুযায়ী ফোনটি AnTuTu benchmark-এ 1 million+ স্কোর করতে পারে। এর ফলে গেমিং, মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন কাজগুলো দ্রুত সম্পন্ন করা সম্ভব।
ফোনটিতে UFS 3.1 storage technology ব্যবহার করা হয়েছে, যা দ্রুত ডেটা ট্রান্সফার ও অ্যাপ লোডিং নিশ্চিত করে। আরও 8 GB পর্যন্ত Virtual RAM সাপোর্ট রয়েছে।
ক্যামেরা (Camera)
ক্যামেরা বিভাগে iQOO Z11x-এ রয়েছে একটি dual rear camera setup।
Rear Camera
- 50MP Sony primary camera
- 2MP depth sensor
এই ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে এবং AI-ভিত্তিক ফটোগ্রাফি ফিচারও রয়েছে।
Front Camera
সেলফির জন্য ফোনটিতে রয়েছে একটি 32MP front camera, যা ভিডিও কল ও সেলফির জন্য উপযোগী।
ব্যাটারি ও চার্জিং (Battery & Charging)
ব্যাটারি এই ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ। ফোনটিতে রয়েছে একটি বিশাল 7200mAh battery যা:
- 44W fast charging
- reverse charging support
এই ব্যাটারি একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা সম্ভব। iQOO দাবি করে একবার চার্জে ফোনটি প্রায় 40 ঘণ্টা Non-Stop ভিডিও প্লেব্যাক ও প্রায় 93 ঘণ্টা মিউজিক প্লেব্যাক সাপোর্ট করতে পারে।
AI Features
- Origin Island: এটি একটি স্মার্ট ডাইনামিক হাব যা স্ক্রিনের উপরের অংশে রিয়েল-টাইম আপডেট, নোটিফিকেশন ও অ্যাপ অ্যাক্টিভিটি দেখায়। মিউজিক, কল, টাইমার বা অন্যান্য ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এখান থেকেই দ্রুত নিয়ন্ত্রণ করা যায়।
- AI Camera Optimization: 50MP ক্যামেরা AI-এর সাহায্যে scene শনাক্ত করে exposure, color ও contrast স্বয়ংক্রিয়ভাবে অপ্টিমাইজ করে ভালো ছবি তুলতে সাহায্য করে।
- AI Image Processing: উন্নত computational photography ব্যবহারের ফলে কম আলোতেও বেশি ডিটেইল ও শার্প ছবি পাওয়া যায়।
- Circle to Search: স্ক্রিনে যেকোনো ছবি বা টেক্সট সার্কেল করলেই সরাসরি Google-এ সার্চ করা যায়।
- AI Creation Tools: AI-ভিত্তিক টুল দিয়ে ছবি এডিটিং ও কনটেন্ট তৈরি সহজ হয়।
Durability & IP Rating
iQOO Z11x-এ রয়েছে:
- IP68 + IP69 dust and water resistance
- Military-grade durability certification
এই ফিচারগুলো ফোনটিকে ধুলো, জল এবং দৈনন্দিন ব্যবহারের ধাক্কা থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।
সফটওয়্যার (Software)
ফোনটি Android 16 ভিত্তিক OriginOS 6 অপারেটিং সিস্টেমে চলবে। এছাড়া কোম্পানি 2 বছরের OS update ও 4 বছরের security update -এর প্রতিশ্রুতি দিয়েছে।
Connectivity
iQOO Z11x-এ সম্পূর্ণ আধুনিক কানেক্টিভিটি সাপোর্ট দেওয়া হয়েছে। ফোনটি 5G, 4G LTE, 3G এবং 2G নেটওয়ার্ক সাপোর্ট করে এবং এতে একাধিক 5G ব্যান্ড রয়েছে, ফলে দ্রুত ডেটা স্পিড পাওয়া যায়। এছাড়া এতে রয়েছে Wi-Fi 6, Bluetooth 5.4, USB Type-C 2.0, USB OTG এবং Wi-Fi hotspot সাপোর্ট। লোকেশন সার্ভিসের জন্য GPS, GLONASS, Galileo, BeiDou এবং QZSS সাপোর্টও দেওয়া হয়েছে।
অন্যান্য ফিচার
ফোনটিতে side-mounted fingerprint sensor এবং face unlock সিকিউরিটি ফিচার রয়েছে। এছাড়া accelerometer, gyroscope, proximity sensor, ambient light sensor এবং compass সহ বিভিন্ন সেন্সর দেওয়া হয়েছে, যা মিডরেঞ্জ সেগমেন্টে এটিকে আরও আকর্ষণীয় করে তোলে।
উপলভ্যতা (Availability)
নতুন iQOO Z11x দুটি রঙ – Prismatic Green ও Titan Black -এর অপশনে পাওয়া যাবে। এই স্মার্টফোনটি ভারতে iQOO official সাইটে ও Amazon India-এর মাধ্যমে বিক্রি হবে। সেল শুরু হবে 16 মার্চ, 2026 থেকে।
আরও পড়ুনঃ iQOO Z11x লঞ্চের আগে আমরা বিস্তারিত প্রিভিউ প্রকাশ করেছিলাম।

