Motorola Edge 70 Pro First Sale 29 এপ্রিল —₹3,850 ছাড় পাবেন কিনা এবং কোন ভ্যারিয়েন্ট নেওয়া উচিত?

Motorola Edge 70 Pro First Sale 29 এপ্রিল Flipkart — ব্যাংক অফার ও সেরা দামে কেনার গাইড

Motorola Edge 70 Pro লঞ্চ হয়েছে 22 এপ্রিল। স্পেসিফিকেশন দেখে অনেকেই উত্তেজিত — Triple 50MP Sony ক্যামেরা, Dimensity 8500 Extreme, IP68+IP69+MIL-STD-810H বিল্ড আর 96.8% স্ক্রিন-টু-বডি রেশিও। কিন্তু 29 এপ্রিল দুপুর 12টায় Flipkart-এ First Sale শুরু হওয়ার আগে কয়েকটা জিনিস না জানলে ভালো ডিল মিস হতে পারে — বা ভুল ভ্যারিয়েন্ট কিনে আফসোস করতে হতে পারে।

এই আর্টিকেলে স্পেক বলব না — সেটা আগেই বলা হয়েছে। এখানে শুধু বলব কীভাবে সেরা দামে কিনবেন, কোন অফার আপনার জন্য কাজের এবং কোন ভ্যারিয়েন্ট নেওয়া উচিত।

1. ব্যাংক অফার — তিনটো আলাদা, কোনটা আপনার জন্য?

Flipkart-এ এই মুহূর্তে তিনটো আলাদা ব্যাংক অফার দেখাচ্ছে। তিনটো আলাদাভাবে বোঝা দরকার।

HDFC ও Axis ব্যাংক ক্রেডিট কার্ড — ₹2,000 ইনস্ট্যান্ট ডিসকাউন্ট

এটা সবচেয়ে সহজলভ্য অফার। HDFC বা Axis-এর যেকোনো ক্রেডিট কার্ডে কিনলে সরাসরি ₹2,000 কেটে যাবে। মানে 8GB+256GB ভ্যারিয়েন্টের দাম ₹38,999 থেকে নেমে আসবে ₹36,999-এ।

Flipkart Axis Bank ক্রেডিট কার্ড — মোট ₹3,850 ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

Flipkart-এর নিজস্ব Axis কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডে কিনলে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ও ক্যাশব্যাক মিলিয়ে মোট ₹3,850 সাশ্রয় হবে। ₹2,000 ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ও ₹1,850 ক্যাশব্যাক হিসেবে card/bank অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। মানে 8GB+256GB ভ্যারিয়েন্টের দাম নেমে আসবে ₹35,149-এ।

যদি আপনার কাছে Flipkart Axis কার্ড থাকে — এটাই ব্যবহার করুন। না থাকলে HDFC বা Axis কার্ড ব্যবহার করুন।

আজ রাতেই করুন এই কাজটা: Flipkart অ্যাপে Edge 70 Pro-এর পেজে যান। নিজের কার্ড নম্বরের প্রথম কয়েক ডিজিট দিয়ে চেক করুন আপনার কার্ডে কোন অফার প্রযোজ্য। সেল শুরু হওয়ার আগেই এটা জানা থাকলে পেমেন্টের সময় দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন।

2. এক্সচেঞ্জ অফার — ₹29,400 পর্যন্ত, কিন্তু সবাই পাবেন না

পুরনো ফোন দিয়ে Edge 70 Pro কিনলে সর্বোচ্চ ₹29,400 পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পেতে পারেন। এটা শুনতে দারুণ লাগছে। কিন্তু কিছু বাস্তব কথা জানা দরকার।

এই সর্বোচ্চ ভ্যালু শুধু নির্দিষ্ট কিছু ফোনের জন্য — মূলত Samsung বা Apple-এর তুলনামূলক নতুন ও ভালো কন্ডিশনের ফ্ল্যাগশিপ। সাধারণ মিড-রেঞ্জ ফোনের জন্য এক্সচেঞ্জ ভ্যালু অনেক কম হবে।

আজই Flipkart অ্যাপে গিয়ে এক্সচেঞ্জ ক্যালকুলেটরে আপনার পুরনো ফোনের মডেল দিন এবং কন্ডিশন সিলেক্ট করুন। আসল ভ্যালু দেখাবে। যদি ভ্যালু ভালো আসে — এক্সচেঞ্জ করুন। যদি কম আসে — পুরনো ফোন OLX বা Facebook Marketplace-এ বিক্রি করা বেশি লাভজনক হতে পারে।

একটা গুরুত্বপূর্ণ কথা — এক্সচেঞ্জের সময় ফোন ডেলিভারি দেওয়ার আগে পুরনো ফোনে ফ্যাক্টরি রিসেট দিন এবং সব ডেটা ব্যাকআপ নিন।

আরও পড়ুনঃ Motorola Edge 70 Pro vs OnePlus Nord 6 — Triple 50MP বনাম 9000mAh, আপনার কাছে কোনটা বেশি জরুরি?

3. নো-কস্ট EMI — 6, 24 বা 36 মাস, কোনটা নেবেন?

Flipkart-এ তিনটো নো-কস্ট EMI অপশন আছে — 6 মাস, 24 মাস এবং 36 মাস।

6 মাসের নো-কস্ট EMI: কেবলমাত্র HDFC Bank Credit কার্ডে উপলব্ধ এই অফার 8GB+256GB ভ্যারিয়েন্ট মাসে প্রায় ₹6,334। ব্যাংক অফার যোগ হলে আরও কম। যাদের মাসিক বাজেটে এটা সহজে ধরে — এটাই সবচেয়ে ভালো। কম মাসে শেষ হয়ে যাবে।

24 মাসের নো-কস্ট EMI: বেশিরভাগ নামি ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে এই অফার উপলব্ধ এবং EMI এর Amount (₹2,000 এর নীচে) বিভিন্ন ব্যাঙ্ক কার্ডে বিভিন্ন। অনেক কম মনে হচ্ছে কিন্তু 2 বছর ধরে একটা ফোনের কিস্তি দেওয়া মানসিকভাবে ভারী লাগতে পারে। মাঝে ফোন পরিবর্তন করতে চাইলে সমস্যা।

36 মাসের নো-কস্ট EMI: কেবলমাত্র BOB Bank credit কার্ডে এই অফার উপলব্ধ। মাসে প্রায় ₹1,372। সবচেয়ে কম মাসিক খরচ। কিন্তু 3 বছর মানে ফোনটার বয়স শেষ হওয়ার সময়ও কিস্তি দিতে হবে। এটা তখনই নেওয়া উচিত যখন বাজেট সত্যিই খুব টাইট।

সৎ পরামর্শ — সম্ভব হলে 6 মাসের নো-কস্ট EMI নিন। এতে সুদ নেই, তাড়াতাড়ি শেষ হয় এবং মানসিক চাপও কম।

4. কোন ভ্যারিয়েন্ট নেবেন — ₹38,999 নাকি ₹41,999?

ভ্যারিয়েন্টদামব্যাংক অফারে (HDFC/Axis)Flipkart Axis-এ
8GB + 256GB₹38,999₹36,999₹35,149
12GB + 256GB₹41,999₹39,999₹38,149

দুটো ভ্যারিয়েন্টের মধ্যে পার্থক্য শুধু RAM — 8GB vs 12GB। স্টোরেজ দুটোতেই 256GB।

বেশিরভাগ মানুষের জন্য 8GB যথেষ্ট। WhatsApp, YouTube, Instagram, হালকা গেমিং — সব স্মুথলি চলবে। Dimensity 8500 Extreme প্রসেসরের সাথে 8GB RAM-এ দৈনন্দিন কাজে কোনো সমস্যা হবে না।

12GB নিন শুধু যদি হেভি গেমার হন এবং একসাথে অনেক অ্যাপ খোলা রাখেন। অথবা যদি ফোনটা 3-4 বছর ব্যবহার করার পরিকল্পনা থাকে এবং ভবিষ্যতের জন্য একটু বেশি RAM রাখতে চান।

সহজ নিয়ম — Flipkart Axis কার্ড আছে? 8GB নিন ₹35,149-এ। এই দামে এই স্পেসিফিকেশন বাজারে অন্য কোথাও পাবেন না।

5. সেল শুরুর আগে এই কাজগুলো করুন

29 এপ্রিল সকালে সেল শুরুর আগে এই কাজগুলো করে রাখলে পেমেন্টের সময় কোনো ঝামেলা হবে না। আজ রাতেই Flipkart অ্যাপে Edge 70 Pro Wishlist-এ যোগ করুন। Wishlist থেকে সরাসরি কার্টে যোগ করা যায় — সেল শুরুর সময় দ্রুত হয়। আপনার ব্যাংক কার্ড Flipkart অ্যাকাউন্টে আগে থেকে সেভ করুন। সেলের সময় কার্ড নম্বর টাইপ করতে গেলে সময় নষ্ট হয় এবং স্টক শেষ হয়ে যেতে পারে। UPI বা নেটব্যাংকিং ব্যাকআপ হিসেবে রেডি রাখুন — অনেক সময় সেলের শুরুতে কার্ড পেমেন্টে সার্ভার লোড বেশি হয়। এক্সচেঞ্জ করলে পুরনো ফোনের কন্ডিশন আগে থেকে Flipkart-এ এন্টার করে রাখুন — চেকআউটে এটা অনেক সময় নেয়। দুপুর 11:55-এ অ্যাপ খুলুন, রিফ্রেশ করতে থাকুন। 12:00টায় সাথে সাথে অর্ডার করুন।

সব মিলিয়ে

Motorola Edge 70 Pro একটা genuinely ভালো ফোন — Triple 50MP ক্যামেরা, MIL-STD-810H বিল্ড, 96.8% স্ক্রিন-টু-বডি রেশিও এই দামে বিরল। কিন্তু সেরা ডিল পেতে হলে সঠিক কার্ড, সঠিক ভ্যারিয়েন্ট এবং সঠিক সময়ে অর্ডার করাটা জরুরি।

Flipkart Axis কার্ড থাকলে ₹35,149-এ 8GB ভ্যারিয়েন্ট নিন। না থাকলে HDFC বা Axis কার্ডে ₹36,999-এ। আর যদি কোনো কার্ড না থাকে — নো-কস্ট EMI অপশন দেখুন।

29 এপ্রিল দুপুর 12টার জন্য প্রস্তুত থাকুন।

Scroll to Top