লঞ্চ আপডেটঃ Oppo F33 5G Series ইতিমধ্যে ভারতে লঞ্চ হয়েছে, অফিসিয়াল দাম, ফিচার ও স্পেসিফিকেশন জানুন।
Oppo তাদের জনপ্রিয় F-series লাইনআপে নতুন স্মার্টফোন আনতে চলেছে। সম্প্রতি কোম্পানি X (আগের Twitter)-এ একটি টিজারের মাধ্যমে নিশ্চিত করেছে যে Oppo F33 এবং Oppo F33 Pro শীঘ্রই ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে, Flipkart -এ ডেডিকেটেড মাইক্রোসাইট ইতিমধ্যে লাইভ হয়েছে। এই স্মার্টফোন সিরিজের বিভিন্ন স্পেসিফিকেশন ও ফিচার সামনে এসেছে, যার মধ্যে রয়েছে শক্তিশালী প্রসেসর, উন্নত ক্যামেরা এবং আধুনিক ডিজাইন। ফলে স্বাভাবিকভাবেই প্রযুক্তি মহলে প্রশ্ন উঠছে—নতুন F-series ফোন দুটি কি মিড-রেঞ্জ সেগমেন্টে বড় প্রতিযোগিতা তৈরি করতে চলেছে?
Oppo F33 5G Series স্পেসিফিকেশন্
Flipkart মাইক্রোসাইট অনুযায়ী, এতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম one-piece cold carving design, যা ফোনটিকে দিয়েছে একদম মসৃণ ও ইউনিবডি ফিনিশ। পাশাপাশি নজরকাড়া Starry Sea lens module ডিজাইন ক্যামেরা অংশে এনেছে আলাদা আকর্ষণ, যা প্রথম দেখাতেই প্রিমিয়াম অনুভূতি দেয়। Oppo F33 5G-এ একটি 6.57″ AMOLED ডিসপ্লে থাকবে এবং রিয়ার ক্যামেরা বিভাগে থাকবে 50MP প্রধান ক্যামেরা ও 2MP depth ক্যামেরা। সামনে থাকবে 50MP সেলফি ক্যামেরা।
ফোনটিতে থাকবে বড় 7000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং সাপোর্ট। এতসব শক্তিশালী ফিচার ও বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির ওজন মাত্র 194 গ্রাম, ফলে এটি হাতে নেওয়ার সময় হালকা এবং ব্যবহারেও অত্যন্ত আরামদায়ক। ফোনটি ColorOS দ্বারা চালিত হবে। ফোনটিতে থাকবে IP69K সুরক্ষা, যা ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখবে।
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ফোনটি সম্ভবত 6GB RAM ও 128GB স্টোরেজ কনফিগারেশনে আসবে। এটি বিভিন্ন আকর্ষণীয় রঙের অপশনে পাওয়া যাবে।
Oppo F33 5G ও Oppo F33 Pro 5G লঞ্চ তারিখ
Oppo ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে Oppo F33 5G সিরিজ আগামী 15 April, 2026 ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। কোম্পানি তাদের অফিসিয়াল X (আগের Twitter) হ্যান্ডেলে একটি টিজার পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।
Say hello to the new #OPPOF33Series 5G, crafted to capture Wide for Big Moments. Launching on 15th April 2026, stay tuned!#WideForBigMoments #UltraWideSelfieCamera pic.twitter.com/u31PmDV4aK
— OPPO India (@OPPOIndia) April 8, 2026
দাম (Oppo F33 5G ও Oppo F33 Pro 5G Price)
দামের দিক থেকে, এই সিরিজটি সম্ভবত ₹25,000 থেকে ₹35,000 সেগমেন্টে লঞ্চ হবে। ফলে বাজারে এটি Motorola, Redmi এবং Nothing-এর জনপ্রিয় মিড-রেঞ্জ স্মার্টফোনগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে পারে।
সব মিলিয়ে, Oppo F33 সিরিজ বড় ব্যাটারি, AMOLED ডিসপ্লে এবং উন্নত ক্যামেরার কারণে মিড-রেঞ্জ ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় বিকল্প হতে পারে। এখন দেখার বিষয়, অফিসিয়াল লঞ্চের সময় Oppo এই ফোনগুলিতে ঠিক কী স্পেসিফিকেশন ও দাম ঘোষণা করে।
আরও পড়ুনঃ গেমিং দুনিয়ায় বিপ্লব! বিল্ট-ইন কুলিং ফ্যান আর 8000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হলো Oppo K15 Pro সিরিজ
নিয়মিত নতুন স্মার্টফোনের স্পেসিফিকেশন, পারফরম্যান্স, ক্যামেরা ও ব্যাটারি সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে সহজ ভাষায় উপস্থাপন করেন। তাঁর কনটেন্ট মূলত অফিসিয়াল মাইক্রোসাইট, ব্র্যান্ডের ঘোষণা এবং নির্ভরযোগ্য সোর্সের ভিত্তিতে তৈরি হয়, যাতে পাঠকরা সঠিক ও আপডেট তথ্য পান।
নতুন ফোন কেনার আগে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কোন ফোনটি কাদের জন্য উপযুক্ত—এসব বিষয়েও তিনি স্পষ্ট গাইডলাইন প্রদান করেন।






