Dual 200MP ক্যামেরা ও Snapdragon 8 Elite Gen 5! প্রিমিয়াম সেগমেন্টে ঝড় তুলতে আসছে Oppo Find X9 Ultra

Oppo Find X9 Ultra leaked design with large circular camera module

ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে নতুন আলোড়ন তৈরি করেছে Oppo-র আসন্ন ডিভাইস Oppo Find X9 Ultra। Oppo ইতিমধ্যে ঘোষণা করেছে ফোনটি 21 এপ্রিল, 2026 -এ লঞ্চ হবে ফোনটি। ক্যামেরা, পারফরম্যান্স এবং ব্যাটারির দিক থেকে এটি Oppo-র এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী Ultra মডেল হতে পারে বলে মনে করা হচ্ছে। 21 এপ্রিল একইসাথে OPPO X9 সিরিজের Find X9s Pro মডেলটিও লঞ্চ হবে।

কেন Oppo Find X9 Ultra এটি গুরুত্বপূর্ণ

Find সিরিজ বরাবরই ক্যামেরা ইনোভেশনের জন্য পরিচিত। X9 Ultra-তে Dual 200MP ক্যামেরা সিস্টেম এবং নতুন প্রজন্মের Snapdragon চিপসেট থাকায় এটি সরাসরি অন্যান্য প্রিমিয়াম Android ফ্ল্যাগশিপের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামবে। বিশেষ করে মোবাইল ফটোগ্রাফি-প্রেমীদের জন্য এটি 2026 সালের অন্যতম আলোচিত ডিভাইস হয়ে উঠতে পারে।

Oppo Find X9 Ultra: ফিচার্স ও স্পেসিফিকেশন্‌

ডিসপ্লে ও ডিজাইন

ফোনটিতে থাকতে পারে একটি 6.78-ইঞ্চি 2K LTPO AMOLED ডিসপ্লে, যা 144Hz রিফ্রেশ রেট সমর্থন করবে। এর ফলে স্ক্রলিং হবে স্মুথ এবং ব্যাটারি দক্ষতাও বজায় থাকবে। ডিজাইনের ক্ষেত্রে প্রিমিয়াম ফিনিশ, বড় সার্কুলার ক্যামেরা মডিউল এবং টাইটানিয়াম ফ্রেম ব্যবহার হয়েছে। সঙ্গে রয়েছে IP68/IP69 রেটিং, যা জল ও ধুলো থেকে সুরক্ষা প্রদান করে। ফোনটি Velvet Sand Canyon, Earth Tundra এবং Polar Glacier রঙের অপশনে উপলব্ধ হবে।

পারফরম্যান্স ও প্রসেসর

পারফরম্যান্সের দিক থেকে ফোনটিতে থাকতে পারে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট — যা পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ প্রসেসর হিসেবে বিবেচিত। এর সঙ্গে থাকতে পারে উন্নত GPU পারফরম্যান্স, AI-চালিত প্রসেসিং সক্ষমতা ও উচ্চ LPDDR5x RAM ও UFS 4.1 storage। ফলে গেমিং, মাল্টিটাস্কিং এবং হাই-রেজোলিউশন ভিডিও প্রসেসিং হবে আরও স্মুথ। ফোনটি Android 16 based ColorOs দ্বারা চালিত হবে।

ক্যামেরা

Oppo Find X9 Ultra-তে থাকতে পারে একটি শক্তিশালী quad-camera সেটআপ, যার কনফিগারেশন হলো—

  • 200MP প্রধান সেন্সর (Sony LYT 901 সিরিজ)
  • 200MP OmniVISION OV52A periscope telephoto লেন্স (প্রায় 3x অপটিক্যাল জুম)
  • 50MP Samsun JNL periscope ক্যামেরা (প্রায় 10x অপটিক্যাল জুম)
  • 50MP Sony LYT 600 আল্ট্রা-ওয়াইড ক্যামেরা

এই ডুয়াল 200MP সেটআপ বাজারে খুবই বিরল, যা X9 Ultra-কে মোবাইল ফটোগ্রাফিতে নতুন মানদণ্ড স্থাপন করতে সাহায্য করতে পারে।

  • 50MP সেলফি ক্যামেরা – সামনে থাকবে একটি 50MP ফ্রন্ট ক্যামেরা, যা অটোফোকাস ও উন্নত AI ইমেজ প্রসেসিং সমর্থন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। উচ্চ রেজোলিউশনের কারণে সেলফি, ভিডিও কল ও ভ্লগিং-এ আরও বেশি ডিটেইল এবং পরিষ্কার আউটপুট পাওয়া যেতে পারে।

ব্যাটারি ও ফাস্ট চার্জিং

Oppo Find X9 Ultra-তে থাকতে পারে 7,050mAh ব্যাটারি, যা একটি ফ্ল্যাগশিপ ফোনের জন্য ব্যতিক্রমী বড় ক্ষমতা। এছাড়া 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে এটি দীর্ঘ ব্যাটারি লাইফ ও দ্রুত চার্জিং অভিজ্ঞতা দিতে পারে।

Oppo Find X9 Ultra -এর এই স্পেসিফিকেশন সহ আসার কারণে এটি 2026 সালের অন্যতম শক্তিশালী ক্যামেরা-ফোকাসড ফ্ল্যাগশিপ হতে চলেছে। Dual 200MP রিয়ার সেটআপ, 50MP সেলফি ক্যামেরা, Snapdragon 8 Elite Gen 5 এবং বিশাল 7,050mAh ব্যাটারি — সব মিলিয়ে এটি প্রিমিয়াম সেগমেন্টে বড় প্রতিযোগিতা তৈরি করতে পারে।

Scroll to Top