রিয়ার ক্যামেরা দিয়ে তুলুন সেরা সেলফি! নতুন ‘Selfie Mirror’ নিয়ে ভারতে লঞ্চ Realme 16 5G

Realme 16 5G launched in India with 7000mAh battery, selfie mirror and 50MP camera

ভারতে অবশেষে লঞ্চ হয়ে গেল Realme 16 5G। নতুন এই মিড-রেঞ্জ স্মার্টফোনটি বড় ব্যাটারি, শক্তিশালী মিডিয়াটেক প্রসেসর এবং ইউনিক Selfie Mirror ফিচারের জন্য ইতিমধ্যেই আলোচনায় এসেছে। ফোনটিতে রয়েছে 7000mAh বিশাল ব্যাটারি, 50MP সেলফি ক্যামেরা এবং AMOLED ডিসপ্লে। Realme দাবি করছে, এটি এমন একটি ফোন যা দীর্ঘ ব্যাটারি লাইফ এবং ক্যামেরা-কেন্দ্রিক অভিজ্ঞতা দিতে তৈরি করা হয়েছে।

Highlights

  • 6.57-inch FHD+ AMOLED ডিসপ্লে,120Hz রিফ্রেশ রেট
  • MediaTek Dimensity 6400 Turbo প্রসেসর
  • 50MP + 2MP ডুয়াল রিয়ার ক্যামেরা
  • 50MP ফ্রন্ট সেলফি ক্যামেরা
  • নতুন Selfie Mirror ফিচার
  • 7000mAh ব্যাটারি ও 60W ফাস্ট চার্জিং

লঞ্চ তারিখ (Realme 16 5G Launch Date)

Realme আনুষ্ঠানিকভাবে 2 April 2026 তারিখে ভারতে Realme 16 5G লঞ্চ করেছে।

Realme 16 5G: ফিচার্স ও স্পেসিফিকেশন্‌

Realme 16 5G-এ স্লিম ও হালকা ডিজাইন দেওয়া হয়েছে। মাত্র প্রায় 8.1mm পুরুত্ব এবং প্রায় 183g ওজন হওয়ায় বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি হাতে আরামদায়কভাবে ব্যবহার করা যায়। ফোনটিতে IP66 / IP68 / IP69 রেটিং থাকায় ধুলো ও জলের বিরুদ্ধে উন্নত সুরক্ষা পাওয়া যায়। এছাড়াও পিছনে থাকা নতুন Selfie Mirror ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা রিয়ার ক্যামেরা ব্যবহার করেও সহজে সেলফি ফ্রেম করতে পারবেন। ফোনটি মূলত দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে: Air White এবং Air Black। এর গ্লিম্পিং উইংস ডিজাইন আলোর প্রতিফলনে চমৎকার লুক প্রদান করে।

Realme 16 5G-এ রয়েছে 6.57-inch Flexible AMOLED ডিসপ্লে যার রেজোলিউশন 2372 × 1080 pixels। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং, গেমিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতা আরও স্মুথ হয়। এছাড়াও 4200 nits উচ্চ ব্রাইটনেস সাপোর্ট থাকায় সূর্যের আলোতেও স্ক্রিন স্পষ্ট দেখা যায়।

পারফরম্যান্সের দিক থেকে Realme 16 5G-এ ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6400 Turbo চিপসেট। এতে রয়েছে 2.5 GHz পর্যন্ত clock speed-এর অক্টা-কোর প্রসেসর এবং গ্রাফিক্স প্রসেসিংয়ের জন্য Mali-G57 MC2 GPU (1.07 GHz)। পাশাপাশি দীর্ঘক্ষণ ব্যবহারের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ফোনটিতে 6050 mm² Airflow VC cooling system যুক্ত করা হয়েছে, যা ভারী অ্যাপ বা গেম চালানোর সময়ও পারফরম্যান্সকে স্থিতিশীল রাখতে সাহায্য করে।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে বদলে যাবে ফোনের রঙ! 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ Vivo V70 FE

ক্যামেরার ক্ষেত্রে এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 50MP Sony IMX852 প্রাইমারি সেন্সর, সঙ্গে রয়েছে 2MP মনোক্রোম সেন্সর, যা বিশেষভাবে পোর্ট্রেট ও ডেপথ-ভিত্তিক ছবিকে আরও স্পষ্ট করতে সহায়তা করে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটির সামনে দেওয়া হয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি, রিয়ার ক্যামেরা মডিউলের পাশে থাকা Selfie Mirror ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা মূল ক্যামেরা ব্যবহার করেই আরও উচ্চ মানের সেলফি তুলতে পারবেন। ছবির রঙ ও আলোর ভারসাম্য উন্নত করতে ডিভাইসটিতে Luma Color Imaging Technology ব্যবহার করা হয়েছে, যা বিভিন্ন আলোর পরিবেশেও স্বাভাবিক ও প্রাণবন্ত রঙ নিশ্চিত করতে সাহায্য করে।

Realme 16 5G -এ রয়েছে শক্তিশালী 7000mAh ব্যাটারি। কোম্পানির দাবি অনুযায়ী, এই ব্যাটারির মাধ্যমে একটানা প্রায় 20.87 hours পর্যন্ত YouTube, 118.05 hours Spotify playback এবং প্রায় 10.78 hours gaming করা সম্ভব। দ্রুত চার্জিংয়ের জন্য এতে রয়েছে 60W fast charging support, পাশাপাশি reverse charging সুবিধা থাকায় প্রয়োজনে এই ফোন দিয়ে অন্য ডিভাইসও চার্জ করা যাবে। এছাড়া bypass charging technology যুক্ত থাকায় গেমিং বা দীর্ঘ সময় ব্যবহার করার সময় বিদ্যুৎ সরাসরি মাদারবোর্ডে পৌঁছায়, ফলে ব্যাটারির ওপর চাপ কম পড়ে এবং ডিভাইসের তাপমাত্রাও তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত থাকে।

এই স্মার্টফোনটি Android 16 ভিত্তিক Realme UI 7.0 নিয়ে আসে। Realme-এর নতুন UI-তে উন্নত AI ফিচার, স্মুথ অ্যানিমেশন এবং আরও কাস্টমাইজেশন অপশন রয়েছে। সাধারণত Realme নিশ্চিত করেছে, ফোনটিকে 3 বছর পর্যন্ত Android OS আপডেট এবং 4 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

কানেক্টিভিটির দিক থেকে ডিভাইসটিতে Dual SIM 5G সাপোর্ট রয়েছে, ফলে ব্যবহারকারীরা দ্রুতগতির 5G নেটওয়ার্কের সুবিধা নিতে পারবেন। পাশাপাশি রয়েছে Wi-Fi ও Bluetooth সাপোর্ট। লোকেশন ট্র্যাকিংয়ের জন্য ফোনটিতে GPS সুবিধা দেওয়া হয়েছে এবং ডেটা ট্রান্সফার ও চার্জিংয়ের জন্য রয়েছে USB Type-C পোর্ট। সব মিলিয়ে, কানেক্টিভিটির ক্ষেত্রে ডিভাইসটি আধুনিক ব্যবহারকারীদের দৈনন্দিন চাহিদা পূরণ করার মতো সব গুরুত্বপূর্ণ ফিচারই প্রদান করে।

দাম (Realme 16 5G Price in India)

ভারতে Realme 16 5G-এর দাম শুরু হচ্ছে:

  • 8GB + 128GB: ₹31,999
  • 8GB + 256GB: ₹33,999
  • 12GB + 256GB: ₹36,999

লঞ্চ অফারে ব্যাঙ্ক ডিসকাউন্টে দাম কম হতে পারে। কোম্পানি জানিয়েছে, ফোনটির প্রথম সেল 6 April থেকে Flipkart এবং Realme-এর অফিসিয়াল ওয়েবসাইটে শুরু হবে। তবে আজ থেকেই প্রি-বুকিং শুরু হয়েছে।

বড় ব্যাটারি এবং গেমিং উপযোগী কুলিং সিস্টেমের সাথে Realme 16 5G ভারতের বাজারে একটি শক্তিশালী প্রতিযোগী। বিশেষ করে তাদের নতুন ‘সেলফি মিরর’ এবং ‘লুমা কালার’ প্রযুক্তি কন্টেন্ট ক্রিয়েটরদের দারুণ কাজে আসবে। 3 বছরের আপডেট গ্যারান্টি ফোনটিকে দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য একটি নিরাপদ বিনিয়োগ করে তুলেছে।

Scroll to Top