ভারতে লঞ্চ হলো Redmi A7 — ₹10,499-এ কী কী পাচ্ছেন, আর কী পাচ্ছেন না?

Redmi A7 India Launch ₹10,499 — 6.88 ইঞ্চি ডিসপ্লে বাজেট স্মার্টফোন

বাজেট সেগমেন্টে Redmi আবার নতুন কিছু নিয়ে এলো। আজ ভারতে অফিসিয়ালি লঞ্চ হলো Redmi A7। দাম মাত্র ₹10,499 — মানে 10 হাজারের মধ্যে একটা 4G স্মার্টফোন যেখানে 6.88 ইঞ্চি বড় ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং 5200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কিন্তু এই দামে সবকিছু পাওয়া যায় না — কিছু জায়গায় আপোষও আছে। সেটা সৎভাবে বলা দরকার।

এক নজরে Redmi A7

  • 6.88ইঞ্চি HD+ ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট
  • Unisoc T7250 প্রসেসর, Octa Core
  • 3GB LPDDR4X RAM, 64GB স্টোরেজ (2TB পর্যন্ত এক্সপ্যান্ডেবল)
  • 13MP রিয়ার ক্যামেরা, 8MP সেলফি ক্যামেরা
  • 5200mAh ব্যাটারি, 15W চার্জিং

ডিসপ্লে — এই দামে সত্যিই ভালো

6.88 ইঞ্চি বড় স্ক্রিন, 120Hz রিফ্রেশ রেট — এই দামে এটা আশার চেয়ে বেশি। স্ক্রলিং স্মুথ লাগবে, ভিডিও দেখতে আরামদায়ক হবে। 800 নিটস পিক ব্রাইটনেস মানে রোদে বাইরেও স্ক্রিন মোটামুটি দেখা যাবে।

তবে রেজোলিউশন HD+ — মানে 1640×720 পিক্সেল। Full HD নয়। কাছ থেকে মনোযোগ দিয়ে দেখলে ছবি একটু কম শার্প লাগবে। তবে এই দামে HD+ মেনে নেওয়া যায়।

240Hz টাচ স্যাম্পলিং রেট থাকায় টাচ রেসপন্স দ্রুত — ছোটখাটো গেমিংয়ে এটা কাজে আসবে।

TÜV Rheinland সার্টিফিকেশন তিনটো আছে — Low Blue Light, Circadian Friendly এবং Flicker Free। মানে দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখে চাপ কম পড়বে। বাচ্চাদের ফোন হিসেবে বা রাতে বেশি ব্যবহার করলে এই সার্টিফিকেশন গুরুত্বপূর্ণ।

প্রসেসর ও পারফরম্যান্স — বাস্তবটা জেনে রাখুন

Unisoc T7250 প্রসেসর — এটা বাজেট সেগমেন্টের চিপ। WhatsApp, Facebook, YouTube, ফোন কল — এই কাজগুলো ঠিকঠাক চলবে। কিন্তু BGMI বা COD-এর মতো হেভি গেম খেলতে গেলে হতাশ হবেন।

3GB RAM দিয়ে একসাথে অনেক অ্যাপ খোলা রাখলে ধীর হয়ে যেতে পারে। তবে Android 15 অপটিমাইজেশনের কারণে দৈনন্দিন ব্যবহারে মোটামুটি স্মুথ থাকবে।

64GB স্টোরেজ আজকের দিনে কম — কিন্তু 2TB পর্যন্ত মাইক্রোSD কার্ড সাপোর্ট থাকায় এটা বড় সমস্যা নয়।

ক্যামেরা — প্রয়োজন মেটাবে, বেশি প্রত্যাশা করবেন না

13MP রিয়ার ক্যামেরায় HDR, নাইট মোড, পোর্ট্রেট সব আছে। দিনের আলোতে সাধারণ ছবি ভালো আসবে। কম আলোতে বা রাতে ছবির মান সীমিত থাকবে — এই দামে এটা স্বাভাবিক।

8MP সেলফি ক্যামেরায় Palm Shutter এবং Audio Shutter ফিচার আছে — মানে হাত দেখালে বা শব্দ করলে ছবি উঠবে। গ্রুপ সেলফিতে কাজে আসবে।

ভিডিওতে Full HD রেকর্ডিং সাপোর্ট আছে। সোশ্যাল মিডিয়ার জন্য যথেষ্ট।

ব্যাটারি — এখানেই Redmi A7 সবচেয়ে এগিয়ে

5200mAh ব্যাটারি এই দামে সত্যিই শক্তিশালী। গড় ব্যবহারে দুই দিন অনায়াসে চলবে। যারা চার্জার নিয়ে সারাদিন দৌড়ান তাদের জন্য এই ব্যাটারি বড় স্বস্তি।

15W চার্জিং খুব দ্রুত নয় — ফুল চার্জে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা লাগবে। তবে 7.5W রিভার্স চার্জিং আছে — মানে এই ফোন দিয়ে ইয়ারবাড বা স্মার্টওয়াচ চার্জ দেওয়া যাবে। এই দামে এই ফিচার বেশ অবাক করার মতো।

বিল্ড ও ডিজাইন

IP52 রেটিং মানে হালকা বৃষ্টির ছিটা বা ধুলো থেকে সুরক্ষা পাবেন। জলে ডোবানো যাবে না, কিন্তু হাত থেকে পড়ে জলে পড়লে বা হালকা বৃষ্টিতে ভিজলে সহজে নষ্ট হওয়ার ভয় কম।

ওজন 193 গ্রাম — বড় ডিসপ্লের তুলনায় হালকা। রঙ অপশনে আছে Black এবং Sky Blue।

GPS, Glonass, Beidou, Galileo — চারটো নেভিগেশন সিস্টেম সাপোর্ট মানে লোকেশন ট্র্যাকিং বেশ নির্ভুল হবে। ডেলিভারি বয় বা রাইডারদের জন্য এটা কাজের।

কার জন্য এই Redmi A7 ফোন

এই ফোনটা কাদের জন্য তৈরি সেটা দামটা দেখলেই বোঝা যায়।

পরিবারের বয়স্ক সদস্যের জন্য প্রথম স্মার্টফোন হিসেবে Redmi A7 দারুণ। বড় ডিসপ্লে, সহজ ইন্টারফেস, ভালো ব্যাটারি — এই তিনটো জিনিস তাদের দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট।

বাচ্চাদের প্রথম ফোন হিসেবেও ভালো। TÜV Rheinland সার্টিফিকেশন মানে চোখের জন্য নিরাপদ, দাম কম মানে হারিয়ে বা নষ্ট হলে বেশি আফসোস নেই।

যারা সেকেন্ড ফোন রাখতে চান বা অফিসের কাজের জন্য আলাদা সিম ব্যবহার করেন তাদের জন্যও এটা যুক্তিসংগত পছন্দ।

কিন্তু যদি গেমিং, ভালো ক্যামেরা বা দ্রুত পারফরম্যান্স চান — তাহলে আরও কিছু বাজেট বাড়িয়ে অন্য অপশন দেখুন।

Redmi A7 দাম ও সেলের তারিখ

Redmi A7-এর দাম ₹10,499। একটাই ভ্যারিয়েন্ট — 3GB RAM + 64GB স্টোরেজ।

প্রথম সেল শুরু হবে 24 এপ্রিল, দুপুর 12টায় Redmi অফিসিয়াল সাইট, Amazon India ও Flipkart-এ।

সব মিলিয়ে

Redmi A7 কোনো অলরাউন্ড ফোন নয়। এটা একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য তৈরি — কম দামে বড় ডিসপ্লে, ভালো ব্যাটারি এবং বিশ্বস্ত ব্র্যান্ডের ফোন। সেই উদ্দেশ্যে এটা ভালোভাবেই কাজ করবে।

₹10,499-এ এই স্পেসিফিকেশন দেখে কেউ যদি ভাবেন “এটাই যথেষ্ট” — তাহলে তাদের জন্য এটা সঠিক সিদ্ধান্ত।

আরও পড়ুনঃ Redmi A7 Pro 5G এল ভারতে—4 বছর আপডেট, 6300mAh ব্যাটারি, দাম শুনলে অবাক হবেন

Scroll to Top