144Hz ও 120FPS সহ লঞ্চ Vivo T5 Pro 5G — গেমারদের জন্য কি সত্যিই পারফেক্ট?

Vivo T5 Pro 5G launched with 9020mAh battery 144Hz AMOLED display and Snapdragon 7s Gen 4

সেল আপডেট: Vivo T5 Pro 5G-এর First Sale আজ দুপুর 12টায় শুরু হচ্ছে Flipkart-এ

অবশেষে ভারতের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল Vivo T5 Pro 5G। লঞ্চের আগেই এই ফোনটি নিয়ে টেক দুনিয়ায় তুমুল আলোচনা ছিল— 9020mAh বিশাল ব্যাটারি, ফ্ল্যাগশিপ-লেভেলের গেমিং পারফরম্যান্স আর প্রিমিয়াম ডিজাইন মিলিয়ে এটি মিড-রেঞ্জ সেগমেন্টে নতুন স্ট্যান্ডার্ড সেট করতে পারে। লঞ্চের পর স্পষ্ট—Vivo এবার ব্যাটারি আর পারফরম্যান্স—দুটোতেই জোর দিয়েছে।

Highlights (এক নজরে)

  • 1.5K AMOLED EyeCare ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট
  • বিশাল 9020mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জ
  • Snapdragon 7s Gen 4 প্রসেসর (AnTuTu ~1.2 মিলিয়ন)
  • 7000mm² VC কুলিং সিস্টেম
  • 120FPS পর্যন্ত গেমিং সাপোর্ট
  • 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা + 32MP সেলফি

Vivo T5 Pro 5G লঞ্চের তারিখ

আজ, দুপুর 12টায় ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Vivo T5 Pro 5G।

Vivo T5 Pro 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

Vivo এই ফোনে ডিসপ্লে থেকে পারফরম্যান্স—সবকিছুতেই বেশ বড় আপগ্রেড দিয়েছে। প্রথমেই ডিসপ্লে- 6.83″ 1.5K AMOLED প্যানেল, 144Hz রিফ্রেশ রেট এবং 5000nits পিক ব্রাইটনেস। বাইরে ব্যবহার করলেও ভিজিবিলিটি নিয়ে সমস্যা হবে না। EyeCare ফিচার থাকার কারণে দীর্ঘক্ষণ ব্যবহারেও চোখে চাপ কম পড়বে।

পারফরম্যান্সের কথা বললে, এতে রয়েছে Snapdragon 7s Gen 4 চিপসেট। AnTuTu স্কোর প্রায় 1.2 মিলিয়ন—মানে হেভি গেমিং বা মাল্টিটাস্কিং—সব কিছুই স্মুথ। BGMI, COD-এ 90FPS আর MOBA গেমে 120FPS সাপোর্ট পাওয়া যাচ্ছে। তার সাথে 4D গেম ভাইব্রেশন—গেমিং এক্সপেরিয়েন্স আরও ইমার্সিভ। কুলিং সিস্টেম হিসেবে 7000mm² VC কুলিং ব্যবহার করা হয়েছে, যা লং গেমিং সেশনেও ফোন ঠান্ডা রাখবে। ফোনটিতে সর্বোচ্চ 12GB LPDDR4X RAM সর্বোচ্চ 256GB UFS 3.1 স্টোরেজ রয়েছে।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে বদলে যাবে ফোনের রঙ! 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ Vivo V70 FE

এবার আসি সবচেয়ে বড় হাইলাইট—9020mAh ব্যাটারি। Vivo দাবি করছে:

  • 37 ঘণ্টা ভিডিও প্লেব্যাক
  • 90 ঘণ্টা মিউজিক
  • 12+ ঘণ্টা গেমিং

এর সাথে 90W ফাস্ট চার্জ, Reverse Charging এবং Bypass Charging—যা গেমারদের জন্য বড় সুবিধা।

ক্যামেরা সেকশনে আছে 50MP মেইন + 2MP বোকেহ সেন্সর। সামনে 32MP সেলফি ক্যামেরা। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার—ফ্রন্ট ও রিয়ার—দুটোতেই 4K ভিডিও রেকর্ডিং সম্ভব।

ডিজাইনের দিকে গেলে—পিল-শেপড ক্যামেরা মডিউল, Cosmic Black এবং Glacier Blue—এই দুই রঙে ফোনটি পাওয়া যাবে। সাথে IP68 + IP69 এবং মিলিটারি গ্রেড বিল্ড—মানে durability-ও ভালোই।

ভারতে Vivo T5 Pro 5G দাম

RAM Storage অনুযায়ী দাম নীচে দেওয়া হলো –

  • 8GB RAM + 128 GB Storage – ₹29,999
  • 8GB RAM + 256GB Storage – ₹33,999
  • 12GB RAM + 256 GB Storage – ₹39,999

সেল শুরু হবে 21 এপ্রিল থেকে Flipkart ও Vivo অফিসিয়াল সাইট থেকে কেনা যাবে। লঞ্চ অফারে বিভিন্ন ব্যাঙ্ক ডিসকাউন্টে ₹3,000 পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

সব মিলিয়ে Vivo T5 Pro 5G এমন একটি স্মার্টফোন যা ব্যাটারি, গেমিং পারফরম্যান্স আর ডিসপ্লে—এই তিন জায়গায় সরাসরি আঘাত করেছে। বিশেষ করে যারা লং ব্যাটারি লাইফ আর হাই-FPS গেমিং চান—তাদের জন্য এটি একদম পারফেক্ট চয়েস হতে পারে। দাম যদি ঠিকঠাক রাখা হয়, তাহলে এই ফোনটি খুব দ্রুতই মিড-রেঞ্জের “বেস্ট ভ্যালু” ডিভাইস হয়ে উঠতে পারে।

আপনি কি এই ফোনটি কিনতে ভাবছেন? নাকি অন্য কোনো অপশন দেখছেন? মতামত জানাতে ভুলবেন না!

আরও পড়ুনঃ লঞ্চ হলো Vivo X300 Ultra—এবার হাতের মুঠোয় প্রফেশনাল স্টুডিও

Scroll to Top