Highlight
- 6.76″ FHD+ LCD ডিসপ্লে, 120Hz refresh rate
- বিশাল 7200mAh battery
- শক্তিশালী MediaTek Dimensity 7400 Turbo chipset
- 50MP Sony camera
- Android 16 ভিত্তিক OriginOS 6
- Cyber Green ও Star Silver রঙের অপশন
ভারতের বাজারে আজ (17/3/2026) আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল Vivo T5x 5G, যা Vivo-এর জনপ্রিয় T-series-এর নতুন পারফরম্যান্স-কেন্দ্রিক স্মার্টফোন। Flipkart মাইক্রোসাইটে আগেই এর প্রায় সব স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছিল, আর লঞ্চের পর নিশ্চিত হয়েছে যে এই ফোনটি বিশেষ করে ব্যাটারি, পারফরম্যান্স ও ডিউরেবিলিটির দিক থেকে বড় আপগ্রেড নিয়ে এসেছে। মিড-রেঞ্জ সেগমেন্টে এটি সরাসরি গেমিং ও হেভি ইউজারদের টার্গেট করছে।
দাম (Vivo T5x 5G price in India)
ভারতে Vivo T5x 5G স্মার্টফোনটি একাধিক ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে এবং দাম রাখা হয়েছে প্রতিযোগিতামূলক রেঞ্জে। বেস ভ্যারিয়েন্ট 6GB RAM + 128GB স্টোরেজের দাম রাখা হয়েছে ₹18,999, যেখানে 8GB RAM + 128GB ভ্যারিয়েন্টের দাম ₹20,999 এবং টপ ভ্যারিয়েন্ট 8GB RAM + 256GB স্টোরেজের দাম ₹22,999। লঞ্চের পর এটি Flipkart, Vivo-এর অফিসিয়াল স্টোর এবং অফলাইন রিটেল চ্যানেলের মাধ্যমে বিক্রির জন্য উপলব্ধ হবে। সেল শুরু হবে 24 মার্চ, 2026 থেকে। লঞ্চ অফারে HDFC, SBI ও Axis Bank কার্ড ব্যবহারে ₹2,000 পর্যন্ত ছাড় পাওয়া যাবে। যার ফলে প্রতিটি ভ্যারিয়েন্টের দাম হবে যথাক্রমে ₹17,499, ₹18,999 ও ₹20,999।
Vivo T5x 5G ফিচার্স ও স্পেসিফিকেশন
Vivo T5x 5G-তে রয়েছে বড় 6.76 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে, যা 120Hz refresh rate সাপোর্ট করে। ফলে স্ক্রলিং, গেমিং ও ভিডিও দেখার অভিজ্ঞতা অনেক স্মুথ হবে। বড় স্ক্রিন সাইজ মাল্টিমিডিয়া ব্যবহারের জন্য বিশেষভাবে উপযোগী।
পারফরম্যান্সের দিক থেকে এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7400 Turbo চিপসেট, যা মিড-রেঞ্জ সেগমেন্টে শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে। কোম্পানির দাবি অনুযায়ী, এই প্রসেসরটি AnTuTu বেঞ্চমার্কে 1 মিলিয়নের বেশি স্কোর করতে সক্ষম। গেমিং, মাল্টিটাস্কিং এবং AI প্রসেসিংয়ের জন্য অপ্টিমাইজড হওয়ায় ডিভাইসটি দীর্ঘ সময় ধরে স্মুথ ও ল্যাগ-ফ্রি অভিজ্ঞতা দিতে পারে। পাশাপাশি, UFS 3.1 স্টোরেজ সাপোর্ট থাকায় দ্রুত ডেটা ট্রান্সফার এবং অ্যাপ লোডিং স্পিড নিশ্চিত করা হয়েছে।
ফোনটিতে রয়েছে ডেডিকেটেড Ultra game mode ও 4D game Vibration, যা গেমিং অভিজ্ঞতাকে আরও স্মুথ করে এবং দীর্ঘ সময় গেম খেললেও ডিভাইসকে কুল রাখতে সাহায্য করে।
এই স্মার্টফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর 7200mAh বিশাল ব্যাটারি, যা এই সেগমেন্টে অন্যতম সেরা। একবার চার্জে দীর্ঘ সময় গেমিং, ভিডিও স্ট্রিমিং ও ব্রাউজিং করা সম্ভব। এতে রয়েছে 44W ফাস্ট চার্জিং সাপোর্টের পাশাপাশি রিভার্স চার্জিং সুবিধাও। কোম্পানির দাবি অনুযায়ী, ফুল চার্জে 40 ঘণ্টা ভিডিও প্লেব্যাক, 93 ঘণ্টা মিউজিক প্লেব্যাক, 15+ ঘণ্টা BGMI গেমিং, 18+ ঘণ্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং 14+ ঘণ্টা নেভিগেশন করা যাবে।
আরও পড়ুনঃ Vivo-র নতুন বাজিমাত! 120Hz ডিসপ্লে ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল Vivo Y51 Pro 5G
ডিউরেবিলিটির দিক থেকে ফোনটি যথেষ্ট শক্তিশালী। এতে রয়েছে IP68 ও IP69+ রেটিং, যা জল ও ধুলোর বিরুদ্ধে সুরক্ষা দেয়। পাশাপাশি মিলিটারি-গ্রেড প্রোটেকশন এবং মজবুত বিল্ড কোয়ালিটির কারণে এটি রাফ ইউজের জন্য বেশ উপযোগী। রঙের দিক থেকে Vivo T5x 5G স্মার্টফোনটি আকর্ষণীয় দুটি অপশনে বাজারে উপলব্ধ হবে—Cyber Green এবং Star Silver। এই কালার ভ্যারিয়েন্টগুলো ফোনটির ডিজাইনে আধুনিকতা ও প্রিমিয়াম অনুভূতি যোগ করবে।
ক্যামেরা বিভাগে এই স্মার্টফোনে দেওয়া হয়েছে Sony IMX সিরিজের 50MP প্রাইমারি সেন্সরসহ 2MP Bokeh ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটির সামনের ও রিয়ার ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে এবং AI ক্যামেরা এনহান্সমেন্ট ফিচারের মাধ্যমে ছবি আরও শার্প ও ডিটেইলড করে তোলে।
ডিভাইসটিতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, যা 400% পর্যন্ত ভলিউম বুস্টের মাধ্যমে আরও শক্তিশালী ও ইমারসিভ সাউন্ড অভিজ্ঞতা প্রদান করে। পাশাপাশি উন্নত ভাইব্রেশন সিস্টেমের কারণে মাল্টিমিডিয়া ব্যবহারে পাওয়া যাবে আরও বাস্তব অনুভূতি। এর সঙ্গে 5G কানেক্টিভিটি এবং আধুনিক কানেক্টিভিটি অপশন যুক্ত থাকায় দৈনন্দিন ব্যবহারে নিশ্চিত হয় দ্রুত ও স্থিতিশীল পারফরম্যান্স।
ফোনটি Android 16 ভিত্তিক OriginOS 6-এ চলবে, যা ব্যবহারকারীদের জন্য একটি আধুনিক ও স্মার্ট সফটওয়্যার অভিজ্ঞতা প্রদান করবে। এতে একাধিক AI-ভিত্তিক ফিচার যেমন AI Transcript Assist, AI Creation, Origin Island এবং Private Space যুক্ত করা হয়েছে, যা দৈনন্দিন ব্যবহারে আরও সুবিধা যোগ করবে। পাশাপাশি, কোম্পানি এই ডিভাইসের জন্য 2টি মেজর Android আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
সব দিক বিবেচনায় Vivo T5x 5G-কে একটি ব্যাটারি-কেন্দ্রিক পারফরম্যান্স স্মার্টফোন বলা যায়। বিশেষ করে হেভি ইউজার, গেমার এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ খোঁজা ব্যবহারকারীদের জন্য এটি একটি উপযুক্ত বিকল্প হতে পারে। বড় ব্যাটারি, শক্তিশালী Dimensity চিপসেট এবং IP69 রেটিংয়ের সমন্বয় এই দামের মধ্যে ডিভাইসটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে।
আরও পড়ুনঃ Vivo T5x 5G লঞ্চের আগে আমরা বিস্তারিত প্রিভিউ প্রকাশ করেছিলাম

