ভারতে আজ আনুষ্ঠানিকভাবে লঞ্চ হলো Vivo-র নতুন স্মার্টফোন Vivo V70 FE। প্রিমিয়াম মিড-রেঞ্জ সেগমেন্টে আসা এই ফোনে রয়েছে শক্তিশালী 200MP OIS ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর। এছাড়া ফোনটিতে দেওয়া হয়েছে বড় 6.83-ইঞ্চি OLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং 90W ফাস্ট চার্জিং।
Highlights
- 6.83-inch 1.5K OLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট
- MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর
- 200MP OIS প্রধান ক্যামেরা
- 7000mAh battery with 90W ফাস্ট চার্জিং
- Vivo -এর প্রথম Darkness Glow Technology
লঞ্চ তারিখ (Vivo V70 FE Launch Date in India)
Vivo আজ 2 April, দুপুর 12টা (IST)-এ ভারতীয় বাজারে Vivo V70 FE লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি Vivo-র V70 সিরিজের নতুন সংযোজন এবং এটি প্রধানত প্রিমিয়াম মিড-রেঞ্জ সেগমেন্টকে লক্ষ্য করে আনা হয়েছে।
Vivo V70 FE ফিচার্স্ ও স্পেসিফিকেশন্
বিল্ড ও ডিজাইনঃ এতে দেওয়া হয়েছে flagship-grade minimalist design, যেখানে পেছনে প্রিমিয়াম ফিনিশ এবং ফ্ল্যাট ফ্রেম ব্যবহার করা হয়েছে। এই ফ্ল্যাট ফ্রেম ডিজাইন ফোনটিকে শুধু আধুনিক লুকই দেয় না, দীর্ঘক্ষণ হাতে ধরেও ব্যবহার করতে আরামদায়ক করে তোলে। ডিভাইসটির ওজন 200g, ফলে এটি যথেষ্ট মজবুত অনুভূতি দিলেও খুব বেশি ভারী লাগে না। টেকসইতার দিক থেকে ফোনটিতে রয়েছে IP68 এবং IP69 rating, যা ধুলো ও জলের বিরুদ্ধে উন্নত সুরক্ষা প্রদান করে।
রঙের ক্ষেত্রে এটি Monsoon Blue এবং Northern Lights Purple—এই দুই আকর্ষণীয় অপশনে পাওয়া যাবে। এর মধ্যে বিশেষ Darkness Glow technology ব্যবহার করেছে, যার ফলে কম আলো বা অন্ধকার পরিবেশে ফোনটির ব্যাক প্যানেল হালকা উজ্জ্বল হয়ে ওঠে এবং আলাদা ভিজ্যুয়াল এফেক্ট তৈরি করে।
ডিসপ্লেঃ এই স্মার্টফোনে দেওয়া হয়েছে বড় 6.83-inch OLED ডিসপ্লে। এই প্যানেলটির 1.5K resolution (1260 × 2800 pixels) থাকায় ছবি ও ভিডিও বেশ শার্প ও ডিটেইলড দেখায়। পাশাপাশি 120Hz refresh rate স্ক্রলিং ও অ্যানিমেশনকে করে তোলে আরও স্মুথ। উজ্জ্বলতার দিক থেকেও ফোনটি বেশ শক্তিশালী, কারণ এতে রয়েছে 1900 nits peak brightness, ফলে রোদেও স্ক্রিন সহজে দেখা যায়। এছাড়া HDR support এবং চারদিকে ultra-thin bezel design থাকায় ডিভাইসটির screen-to-body ratio 94.4%, যা বড় ও প্রিমিয়াম ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে।
প্রসেসর ও পারফরম্যান্সঃ পারফরম্যান্সের দিক থেকে Vivo এই স্মার্টফোনে MediaTek Dimensity 7360 Turbo চিপসেট ব্যবহার করেছে, যা আধুনিক 4nm আর্কিটেকচারে তৈরি। এতে রয়েছে Octa-core CPU (up to 2.5GHz) এবং শক্তিশালী Mali-G615 GPU, যা ডেইলি টাস্ক, মাল্টিটাস্কিং এবং গ্রাফিক্স-ইনটেনসিভ গেমিং সহজে হ্যান্ডেল করতে পারে। বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম AnTuTu-তে এই প্রসেসরের স্কোর প্রায় 8,00,000-এর কাছাকাছি। ফোনটি অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক OriginOS 6-এ চলবে এবং কোম্পানি 6 বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।
আরও পড়ুনঃ লঞ্চ হলো Vivo X300 Ultra—এবার হাতের মুঠোয় প্রফেশনাল স্টুডিও
RAM ও স্টোরেজঃ স্মার্টফোনটি একাধিক RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। ডিভাইসটি 8GB RAM + 128GB storage এবং 12GB RAM + 256GB storage—এই দুইটি কনফিগারেশনে পাওয়া যাচ্ছে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটিতে ব্যবহার করা হয়েছে দ্রুতগতির LPDDR5 RAM, যা স্মুথ মাল্টিটাস্কিং নিশ্চিত করবে। পাশাপাশি দ্রুত ডাটা ট্রান্সফার ও অ্যাপ লোডিংয়ের জন্য এতে আধুনিক UFS 3.1 স্টোরেজ প্রযুক্তি দেওয়া হয়েছে, ফলে দৈনন্দিন ব্যবহারে আরও দ্রুত ও স্থিতিশীল পারফরম্যান্স পাওয়া যাবে।
ক্যামেরাঃ ক্যামেরার দিক থেকে এই স্মার্টফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হল এর 200MP OIS সমর্থিত প্রাইমারি ক্যামেরা। শক্তিশালী এই সেন্সরটি কম আলোতেও বিস্তারিত ও স্থির ছবি তুলতে সাহায্য করে। রিয়ার ক্যামেরা সেটআপে আরও রয়েছে 8MP সেকেন্ডারি সেন্সর, যা 120-degree ultra-wide angle সাপোর্ট করে, ফলে এক ফ্রেমে বেশি জায়গা সহজেই ক্যাপচার করা যায়। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে 50MP Eye AF Group Selfie Camera, যা একাধিক ব্যক্তির সেলফিতেও ফোকাস ঠিকভাবে ধরে রাখতে পারে। উভয় ক্যামেরাতে রয়েছে 4K video রেকর্ডিং -এর সুবিধা।
এছাড়াও Vivo এই ফোনে যুক্ত করেছে AI Magic Weather, AI Photography Suite, Super Motion Snapshot এবং AI Aura Light-এর মতো আধুনিক AI-ভিত্তিক ফিচার। এই প্রযুক্তিগুলির কারণে বিভিন্ন আলোর পরিবেশে ছবি ও ভিডিও আরও পরিষ্কার, উজ্জ্বল এবং ডিটেইলসহ ক্যাপচার করা সম্ভব।
ব্যাটারি ও চার্জিংঃ এই স্মার্টফোনে দেওয়া হয়েছে বড় 7000mAh BlueVolt battery। কোম্পানির দাবি অনুযায়ী, একবার সম্পূর্ণ চার্জে ফোনটি প্রায় 43.8 hours পর্যন্ত YouTube video playback সাপোর্ট করতে পারে। পাশাপাশি রয়েছে 90W FlashCharge প্রযুক্তি, যার মাধ্যমে মাত্র 60 minutes-এ 1% থেকে 100% পর্যন্ত চার্জ করা সম্ভব।
কানেক্টিভিটিঃ ডিভাইসটিতে রয়েছে Dual SIM 5G সাপোর্ট, পাশাপাশি নিরবচ্ছিন্ন ওয়্যারলেস সংযোগের জন্য এতে Wi-Fi ও Bluetooth 5.4 সুবিধা দেওয়া হয়েছে। ন্যাভিগেশনের জন্য রয়েছে নির্ভরযোগ্য GPS সাপোর্ট। ডিভাইসটির চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয়েছে USB Type-C port, যা দ্রুত ও স্থিতিশীল কানেক্টিভিটি নিশ্চিত করে। এছাড়াও কনট্যাক্টলেস পেমেন্ট ও দ্রুত ডিভাইস সংযোগের সুবিধার জন্য এতে NFC ফিচারও অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে, Vivo V70 FE-এর কানেক্টিভিটি অপশনগুলো আধুনিক স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা পূরণে যথেষ্ট সক্ষম।
ফোনটিতে রয়েছে symmetric dual stereo speaker, যা ব্যালান্সড অডিও আউটপুট নিশ্চিত করে এবং ভিডিও দেখা, গেম খেলা বা মিউজিক শোনার সময় আরও ইমার্সিভ সাউন্ড এক্সপেরিয়েন্স প্রদান করে।
দাম (Vivo V70 FE Price)
RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম নীচে দেওয়া হলো –
- 8GB RAM + 128GB storage – ₹37,999
- 8GB RAM + 256GB storage – ₹40,999
- 12GB RAM + 256GB storage – ₹44,999
লঞ্চের সময় ব্যাংক অফারে দাম আরও কিছুটা কমতে পারে। সেল শুরু হবে 9 এপ্রিল, 2026 থেকে। ফোনটি এখন Pre-Booking এর জন্যে উপলব্ধ। Flipkart, Amazon ও Vivo এর অফিসিয়াল সাইটের মাধ্যমে ফোনটি কেনা যাবে।
সামগ্রিকভাবে Vivo V70 FE প্রিমিয়াম মিড-রেঞ্জ সেগমেন্টে একটি শক্তিশালী স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করেছে। বড় OLED ডিসপ্লে, শক্তিশালী Dimensity 7360 Turbo প্রসেসর, বিশাল 7000mAh ব্যাটারি এবং 200MP ক্যামেরার মতো স্পেসিফিকেশন এই ফোনটিকে বাজারে বেশ প্রতিযোগিতামূলক করে তুলতে পারে। যারা দীর্ঘ ব্যাটারি লাইফ, ভালো ক্যামেরা এবং প্রিমিয়াম ডিজাইন সহ একটি নতুন 5G স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Vivo-র এই নতুন ডিভাইসটি একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে।
Soumen Pahari একজন প্রযুক্তি ও মোবাইল নিউজ লেখক, যিনি স্মার্টফোন, গ্যাজেট ও সফটওয়্যার আপডেট নিয়ে নিয়মিত লেখেন। তিনি অফিসিয়াল সোর্স ও বিশ্বস্ত টেক রিপোর্টের ভিত্তিতে তথ্য যাচাই করে সহজ ও নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করেন। বর্তমানে তিনি GetQuickNews.com-এ স্মার্টফোন ও টেক সংক্রান্ত খবর কভার করছেন।







