স্মার্টফোন বাজারে বাজেট সেগমেন্টে ঝড় তুলতে আজ (৩১ মার্চ) লঞ্চ হলো Lava-র নতুন ফোন। আকর্ষণীয় ফিচার আর সস্তা দামের এই ফোনটি টেক দুনিয়ায় এখন আলোচনার তুঙ্গে।
ফোনটিতে রয়েছে ৬.৬৭-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে। ১২০Hz রিফ্রেশ রেট থাকার কারণে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং বা ভিডিও দেখার অভিজ্ঞতা হবে একদম স্মুথ।
ফোনটির পিছনে রয়েছে স্কোয়ার-স্টাইল ক্যামেরা মডিউল। Aurora Gold এবং Eclipse Grey—এই দুটি প্রিমিয়াম রঙে পাওয়া যাবে এই স্মার্টফোনটি। সাথে আছে ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং।
দৈনন্দিন ব্যবহারের জন্য এতে দেওয়া হয়েছে Unisoc T7250 অক্টা-কোর চিপসেট। সাথে রয়েছে ৪GB RAM এবং আরও ৪GB ভার্চুয়াল RAM-এর সুবিধা, যা মাল্টিটাস্কিংকে সহজ করবে।
ফটোগ্রাফির জন্য পিছনে থাকছে ৫০MP AI ট্রিপল ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৮MP ফ্রেন্ট ক্যামেরা, যা দিয়ে ফুল HD ভিডিও রেকর্ড করা সম্ভব।
সারাদিন ব্যবহারের নিশ্চিন্ত ব্যাকআপ দিতে আছে ৫০০০mAh ব্যাটারি ও USB Type-C চার্জিং। এছাড়াও এতে রয়েছে ৩.৫ mm হেডফোন জ্যাক এবং IR Blaster-এর মতো কাজের ফিচার।
ফোনটি চলে Android 15 ভিত্তিক Clean UI-তে। লাভা দাবি করেছে এতে কোনো অপ্রয়োজনীয় অ্যাপ বা বিরক্তিকর বিজ্ঞাপন থাকবে না, যা ব্যবহারকারীকে দেবে এক স্বচ্ছ অভিজ্ঞতা।
অবিশ্বাস্য এই দামে Lava Bold N2 Pro-এর সেল শুরু হবে আগামী ৬ এপ্রিল দুপুর ১২টা থেকে। ফোনটি পাওয়া যাবে Flipkart-এ।