শীঘ্রই ভারতে আসছে Oppo F33 সিরিজ, বড় ব্যাটারি ও AMOLED ডিসপ্লে নিয়ে ফাঁস তথ্য

Oppo F33 5G and Oppo F33 Pro 5G upcoming smartphones expected to launch soon in India

ভারতে আবারও নতুন Oppo F-series স্মার্টফোন আনার প্রস্তুতি নিচ্ছে Oppo। বিভিন্ন রিপোর্ট ও সাম্প্রতিক লিক অনুযায়ী কোম্পানি খুব শিগগিরই Oppo F33 এবং Oppo F33 Pro লঞ্চ করতে পারে। ইতিমধ্যে এই সিরিজের কিছু গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনে সামনে এসেছে, এমনকি Amazon এর Premature লিস্টিং থেকেও ফোনের কয়েকটি স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। নতুন এই সিরিজটি মূলত গত বছরের Oppo F31 সিরিজের উত্তরসূরি হিসেবে বাজারে আসবে।

রিপোর্ট অনুযায়ী, Oppo F33 সিরিজে বড় ব্যাটারি, AMOLED ডিসপ্লে এবং শক্তিশালী মিড-রেঞ্জ প্রসেসর দেওয়া হতে পারে। Oppo সাধারণত F-series ফোনে স্টাইলিশ ডিজাইন ও ভালো সেলফি ক্যামেরার উপর জোর দেয়, তাই নতুন মডেলগুলিতেও ক্যামেরা ও পারফরম্যান্সে উন্নতি দেখা যেতে পারে।

Oppo F33 5G ও Oppo F33 Pro 5G স্পেসিফিকেশন্‌

X -এ, টিপস্টার PassionateGeekz এর শেয়ার করা পোস্টার অনুযায়ী, Oppo F33 5G-এ একটি AMOLED ডিসপ্লে থাকতে পারে এবং এটি বড় 7000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এছাড়া ফোনটি সম্ভবত 6GB RAM ও 128GB স্টোরেজ কনফিগারেশনে আসবে এবং সামনে 50MP সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। সঙ্গে থাকবে IP69K সুরক্ষা, যা ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখবে। এটি Forest Green রঙের অপশনে পাওয়া যাবে। ফোনটি Android 15 দ্বারা চালিত হবে বলে ওই পোস্টার থেকে জানা যাচ্ছে।

অন্যদিকে, Oppo F33 Pro মডেলটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী স্পেসিফিকেশন নিয়ে আসতে পারে। এতে উন্নত চিপসেট, ভালো ক্যামেরা এবং আরও প্রিমিয়াম ফিচার থাকতে পারে বলে আশা করা হচ্ছে। Oppo-র আগের F31 সিরিজে বড় ব্যাটারি, শক্তিশালী বিল্ড কোয়ালিটি এবং IP-রেটেড সুরক্ষা দেওয়া হয়েছিল, তাই নতুন F33 সিরিজেও একই ধরনের ফোকাস থাকতে পারে।

Oppo F33 5G ও Oppo F33 Pro 5G লঞ্চ তারিখ

লঞ্চ টাইমলাইন নিয়ে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে যে Oppo F33 ও Oppo F33 Pro ভারতে April 2026-এর তৃতীয় সপ্তাহে লঞ্চ হতে পারে। যদিও কোম্পানি এখনো আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ ঘোষণা করেনি।

দাম (Oppo F33 5G ও Oppo F33 Pro 5G Price)

দামের দিক থেকে, এই সিরিজটি সম্ভবত ₹25,000 থেকে ₹35,000 সেগমেন্টে লঞ্চ হবে। ফলে বাজারে এটি Motorola, Redmi এবং Nothing-এর জনপ্রিয় মিড-রেঞ্জ স্মার্টফোনগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে পারে।

সব মিলিয়ে, Oppo F33 সিরিজ বড় ব্যাটারি, AMOLED ডিসপ্লে এবং উন্নত ক্যামেরার কারণে মিড-রেঞ্জ ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় বিকল্প হতে পারে। এখন দেখার বিষয়, অফিসিয়াল লঞ্চের সময় Oppo এই ফোনগুলিতে ঠিক কী স্পেসিফিকেশন ও দাম ঘোষণা করে।

আরও পড়ুনঃ গেমিং দুনিয়ায় বিপ্লব! বিল্ট-ইন কুলিং ফ্যান আর 8000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হলো Oppo K15 Pro সিরিজ

Scroll to Top