ভারতে খুব শিগগিরই নতুন Realme Narzo 100 Lite 5G লঞ্চ হতে পারে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। এই ফোনটি মূলত Realme Narzo 80 Lite 5G-এর উত্তরসূরি হিসেবে বাজারে আসবে। সম্প্রতি Amazon India-তে একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ হওয়ার পর থেকেই ফোনটির আসন্ন লঞ্চ নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে। ওই মাইক্রোসাইটে নতুন Narzo Lite মডেলের আগমনের ইঙ্গিত দেওয়া হয়েছে, যদিও কোম্পানি এখনো আনুষ্ঠানিকভাবে সঠিক লঞ্চ তারিখ ঘোষণা করেনি।
Realme Narzo 100 Lite 5G সম্ভাব্য লঞ্চ তারিখ
রিপোর্ট অনুযায়ী, Realme Narzo 100 Lite 5G সম্ভবত April 2026-এর মধ্যভাগে ভারতে লঞ্চ হতে পারে এবং এটি Amazon-এর মাধ্যমে বিক্রি হবে। Beebom-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে যে Amazon -এ প্রকাশিত টিজার Realme Narzo 100 Lite 5G হতে পারে এবং এটি Narzo 80 Lite-এর সরাসরি উত্তরসূরি হিসেবে আসবে।
Realme Narzo 100 Lite 5G সম্ভাব্য স্পেসিফিকেশন্
স্পেসিফিকেশন সম্পর্কে এখনো অফিসিয়াল তথ্য প্রকাশ করা না হলেও কিছু গুরুত্বপূর্ণ ফিচার অনলাইনে ফাঁস হয়েছে। লিক রিপোর্ট অনুযায়ী, Realme Narzo 100 Lite-এ থাকতে পারে 6.8-inch ডিসপ্লে ও 144Hz রিফ্রেশ রেট, সঙ্গে MediaTek Dimensity 6300 প্রসেসর এবং বড় 7000mAh ব্যাটারি। এই বড় ব্যাটারি ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ হতে পারে, বিশেষ করে বাজেট 5G সেগমেন্টে।
অন্য একটি লিক রিপোর্ট অনুসারে, ফোনটি সম্ভবত তিনটি মেমোরি ভ্যারিয়েন্টে আসবে—4GB RAM + 64GB স্টোরেজ, 4GB RAM + 128GB স্টোরেজ এবং 6GB RAM + 128GB স্টোরেজ। এছাড়া ডিভাইসটি Thunder Black এবং Frost Silver এই দুটি রঙে লঞ্চ হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
ফোনটিতে 13MP প্রধান রিয়ার ক্যামেরা ও 5MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে, সঙ্গে থাকতে পারে IP64 রেটিং, যা জল ও ধুলো থেকে সুরক্ষা প্রদান করে ও MIL-STD-810 সার্টিফিকেশন্, যা ফোনের মজবুত বিল্ড কোয়ালিটি সুনিশ্চিত করে।
দাম (Realme Narzo 100 Lite 5G Price)
দামের দিক থেকে Realme Narzo 100 Lite 5G সম্ভবত ₹12,000 থেকে শুরু হতে পারে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। উল্লেখ্য, এর পূর্বসূরি Narzo 80 Lite ভারতে প্রায় ₹10,499 থেকে শুরু হয়েছিল, তাই নতুন মডেলে সামান্য দাম বাড়তে পারে।
সব মিলিয়ে, Realme Narzo 100 Lite 5G যদি এই স্পেসিফিকেশন নিয়ে বাজারে আসে, তাহলে এটি বাজেট 5G সেগমেন্টে একটি শক্ত প্রতিযোগী হতে পারে। তবে যেহেতু এখন পর্যন্ত বেশিরভাগ তথ্যই লিক ও রিপোর্টের উপর ভিত্তি করে, তাই অফিসিয়াল লঞ্চের সময় চূড়ান্ত স্পেসিফিকেশন ও দাম কিছুটা ভিন্ন হতে পারে।
আরও পড়ুনঃ হাত থেকে পড়লেও ভাঙবে না! ArmorShell বডি ও 7000mAh ব্যাটারি সহ এল Realme C100 5G
Soumen Pahari একজন প্রযুক্তি ও মোবাইল নিউজ লেখক, যিনি স্মার্টফোন, গ্যাজেট ও সফটওয়্যার আপডেট নিয়ে নিয়মিত লেখেন। তিনি অফিসিয়াল সোর্স ও বিশ্বস্ত টেক রিপোর্টের ভিত্তিতে তথ্য যাচাই করে সহজ ও নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করেন। বর্তমানে তিনি GetQuickNews.com-এ স্মার্টফোন ও টেক সংক্রান্ত খবর কভার করছেন।







