21 এপ্রিল আসছে Redmi A7 Series, 6300mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে, বাজেটে বড় সারপ্রাইজ

Redmi A7 Series India launch 21 April with 6300mAh battery and 120Hz display

ভারতের বাজেট স্মার্টফোন বাজারে আবারও বড় চমক দিতে চলেছে Xiaomi। কোম্পানির নতুন Redmi A7 সিরিজ আগামী 21 এপ্রিল লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই Amazon এবং Flipkart-এ ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে, যেখানে ফোনটির একাধিক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে।

লঞ্চের আগেই অফিসিয়াল টিজার এবং মাইক্রোসাইট থেকে বোঝা যাচ্ছে, এই সিরিজটি মূলত বাজেট সেগমেন্টে বড় প্রতিযোগিতা তৈরি করতে আসছে। “No Tension” থিমে তৈরি এই ডিভাইসগুলিতে বড় ডিসপ্লে, AI ফিচার এবং দীর্ঘ সফটওয়্যার সাপোর্টের ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া, কোম্পানি AI-চালিত ক্যামেরা, স্মার্ট অ্যাসিস্ট্যান্ট এবং Google Gemini ইন্টিগ্রেশন দেওয়ার ইঙ্গিতও দিয়েছে—যা এই প্রাইস সেগমেন্টে বড় আপগ্রেড হতে পারে। রিপোর্ট অনুযায়ী, এই সিরিজে একাধিক মডেল থাকতে পারে— Redmi A7, A7 5G।

লঞ্চ ডেট ও উপলব্ধতা

Redmi A7 সিরিজ ভারতে 21 এপ্রিল আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। লঞ্চের পরই এটি Amazon এবং Flipkart-এ বিক্রির জন্য উপলব্ধ হবে।

Redmi A7 সিরিজ স্পেসিফিকেশন ও ফিচার্স

মাইক্রোসাইট অনুযায়ী, এই সিরিজের প্রকাশিত ফিচার্স ও স্পেসিফিকেশন নীচে দেওয়া হল –

ব্যাটারিঃ Redmi A7 সিরিজের সবচেয়ে বড় হাইলাইট হচ্ছে এর 6300mAh বিশাল ব্যাটারি। এই দামের সেগমেন্টে এত বড় ব্যাটারি খুব কমই দেখা যায়। সাধারণ ব্যবহারেও সহজেই 1.5 -2 দিন ব্যাকআপ দিতে পারবে বলে আশা করা হচ্ছে, যা হেভি ইউজারদের জন্য বড় সুবিধা।

ডিসপ্লেঃ ফোনটিতে থাকবে 6.9-ইঞ্চির HD+ ডিসপ্লে, সঙ্গে 120Hz রিফ্রেশ রেট। এই কম দামে 120Hz ডিসপ্লে পাওয়া মানে স্ক্রলিং, গেমিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতা অনেক বেশি স্মুথ হবে।

প্রসেসরঃ মাইক্রোসাইট অনুযায়ী, ডিভাইসটিতে থাকবে একটি পাওয়ারফুল অক্টা-কোর প্রসেসর। যদিও চিপসেটের নাম এখনও প্রকাশ করা হয়নি, তবে সম্ভবত এতে থাকবে Unisoc T8300 প্রসেসর। এটি ডেইলি ইউজ, সোশ্যাল মিডিয়া এবং লাইট গেমিংয়ের জন্য যথেষ্ট পারফরম্যান্স দিতে পারবে।

ক্যামেরাঃ ফটোগ্রাফির জন্য থাকবে 13MP AI ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। বাজেট ফোন হলেও AI ফিচার থাকার কারণে পোর্ট্রেট, HDR এবং বেসিক ফটোগ্রাফিতে ভালো রেজাল্ট আশা করা যায়।

কালার অপশন ও ডিজাইনঃ এতো বড় ব্যাটারি থাকা সত্বেও ফোনটি খুবই স্লিম ডিজাইনের, ফলে হাতে ধরতে আরামদায়ক হবে। Redmi A7 সিরিজ একাধিক আকর্ষণীয় রঙে আসবে – Orange, Blue ও Black। এই কালার ভ্যারিয়েন্টগুলো তরুণ ইউজারদের বিশেষভাবে আকর্ষণ করতে পারে।

সফটওয়্যারঃ ফোনটি চলবে Xiaomi HyperOS-এর নতুন ভার্সন HyperOS 3-এ। সাথে 4 বছর OS আপডেট ও 6 বছর সিকিউরিটি আপডেটের নিশ্চয়তা দেওয়া হয়েছে। এই দামে এত লং-টার্ম সফটওয়্যার সাপোর্ট খুবই বিরল, যা ফোনটিকে দীর্ঘদিন ব্যবহারযোগ্য করে তুলবে।

সম্প্রতি লঞ্চ হওয়া Redmi A7 Pro মডেলে বড় ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং AI ক্যামেরার মতো ফিচার দেওয়া হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে A7 সিরিজ পুরো লাইনআপেই এই ফোকাস থাকবে।

সম্ভাব্য দাম

লিক অনুযায়ী, Redmi A7 সিরিজের দাম ভারতে প্রায় ₹7,000 – ₹12,000 রেঞ্জে থাকতে পারে, যা এটিকে বাজেট সেগমেন্টে একটি ভ্যালু-ফর-মানি অপশন বানাবে।

বিশাল ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং দীর্ঘ সফটওয়্যার আপডেট—এই তিনটি বড় ফিচারের কারণে Redmi A7 সিরিজ বাজেট সেগমেন্টে গেম-চেঞ্জার হতে পারে। বিশেষ করে যারা কম দামে দীর্ঘদিন ব্যবহারযোগ্য একটি স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এটি একটি শক্তিশালী অপশন হয়ে উঠতে পারে।

আরও পড়ুনঃ Redmi 15A 5G ভারতে লঞ্চ: 6.9″ ডিসপ্লে, 6300mAh ব্যাটারি

Scroll to Top