বিশ্বের সবথেকে পাতলা ফোনে 9020mAh ব্যাটারি ও 120FPS গেমিং নিয়ে ভারতে আসছে Vivo T5 Pro 5G

vivo t5 pro with 9020 mAh battery to launch on 15 April in India

লঞ্চ আপডেটঃ Vivo T5 Pro 5G ইতিমধ্যে ভারতে লঞ্চ হয়েছে, অফিসিয়াল দাম, ফিচার ও স্পেসিফিকেশন জানুন।

Vivo ভারতের বাজারে তাদের নতুন Vivo T5 Pro 5G স্মার্টফোন 15 এপ্রিল লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যে Flipkart-এ একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ হয়েছে, যেখানে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। বিশেষ করে এর 9020mAh বিশাল ব্যাটারি এবং 120FPS গেমিং সাপোর্ট নিয়ে ইতিমধ্যেই টেক মহলে আলোচনা শুরু হয়েছে।

Vivo এই ফোনটিকে দীর্ঘ ব্যাটারি লাইফ এবং গেমিং পারফরম্যান্সকে মাথায় রেখে তৈরি করেছে। ফলে মিড-রেঞ্জ সেগমেন্টে এটি একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে পারে।

Vivo T5 Pro: Highlights

  • 9020mAh বিশাল ব্যাটারি
  • 120FPS গেমিং সাপোর্ট
  • 6.8-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে
  • Snapdragon 7s Gen 4 প্রসেসর
  • Android 16 ভিত্তিক OriginOS 6

Vivo T5 Pro 5G Launch Date (লঞ্চের তারিখ)

Vivo ঘোষণা করেছে 15 এপ্রিল, 2026, দুপুর 12টায় ফোনটি লঞ্চ হবে। ফোনটি লঞ্চের পর Flipkart-এর মাধ্যমে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ইতিমধ্যে সেখানে এর মাইক্রোসাইট লাইভ হয়েছে।

Vivo T5 Pro 5G: Features and Specifications

Vivo T5 Pro-এর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর 9020mAh ব্যাটারি। এই স্মার্টফোনে বিশাল 9020mAh ব্যাটারি থাকা সত্ত্বেও একটি অত্যন্ত স্লিম ডিজাইন বজায় রেখেছে, যা এই ক্যাটাগোরির ফোনগুলির মধ্যে সবচেয়ে পাতলা বলে দাবি করছে Vivo। এটি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। রিভার্স চার্জিং -এরও সাপোর্ট থাকবে।

ডিভাইসটির পেছনে রয়েছে পিল-শেপড ডুয়াল রিয়ার ক্যামেরা মডিউল, যা আধুনিক ও প্রিমিয়াম লুক প্রদান করে। বড় ব্যাটারি, পাতলা বডি এবং আকর্ষণীয় ক্যামেরা ডিজাইনের এই সংমিশ্রণ স্মার্টফোনপ্রেমীদের কাছে ফোনটিকে ইতিমধ্যেই বেশ আলোচনায় এনে দিয়েছে। ফোনটি Glacier Blue ও Cosmic Black এই দুটি আকর্ষণীয় রঙের অপশনে পাওয়া যাবে।

Flipkart মাইক্রোসাইট থেকে জানা যাচ্ছে, এই স্মার্টফোনে Qualcomm Snapdragon 7s Gen 4 চিপসেট থাকবে, যার AnTuTu বেঞ্চমার্কে স্কোর 1.18 মিলিয়নের বেশি। সঙ্গে থাকবে 7000mm^2 VC cooling System, এটি মাল্টিটাস্কিং এবং হাই-এন্ড গেমিংয়ের জন্য ভালো পারফরম্যান্স দিতে পারে। ফোনটি 120FPS পর্যন্ত গেমিং সাপোর্ট দেবে এবং গেমিং অভিজ্ঞতা আরও উন্নত করতে ফোনটিতে রয়েছে 4D Game Vibration, যা মোবাইল গেমারদের জন্য বড় সুবিধা। এতে UFS 3.1 স্টোরেজ ব্যবহার করা হয়েছে। এছাড়া ফোনটি Android 16 ভিত্তিক OriginOS 6 সফটওয়্যার নিয়ে আসবে।

আরও পড়ুনঃ Vivo T5x 5G লঞ্চ ভারতে, শক্তিশালী Dimensity চিপ, 120Hz ডিসপ্লে ও 7200mAh ব্যাটারি

Vivo T5 Pro-তে থাকবে 6.8-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144Hz। ফলে স্ক্রলিং, ভিডিও দেখা এবং গেমিং-এ স্মুথ অভিজ্ঞতা পাওয়া যাবে। সর্বোচ্চ উজ্জ্বলতা 5000 nits হওয়ায় আউটডোরে ও ফোন ব্যবহারে কোনো অসুবিধে হবে না।

ক্যামেরার ক্ষেত্রে ফোনটিতে 50MP Sony IMX882 প্রধান ক্যামেরা থাকবে ও থাকবে 2MP bokeh ক্যামেরা। সেলফির জন্য থাকবে 32MP ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ও রিয়ার দুটো ক্যামেরায় থাকবে 4K ভিডিও রেকর্ডিং এর সুবিধা।

স্মার্টফোনটিতে থাকবে USB Type-C পোর্ট এবং IP68 ও IP69 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে, যা ডিভাইসটিকে ধুলো ও জলের ক্ষতি থেকে সুরক্ষা দিতে সক্ষম।

সম্ভাব্য দাম (Vivo T5 Pro 5G Price)

রিপোর্টে বলা হয়েছে এটি ₹20,000 সেগমেন্টেও আসতে পারে, তাই সঠিক দাম লঞ্চের দিনই জানা যাবে।

সব মিলিয়ে Vivo T5 Pro এমন একটি স্মার্টফোন হতে চলেছে যা ব্যাটারি লাইফ এবং গেমিং পারফরম্যান্সের উপর বিশেষভাবে ফোকাস করবে। 9020mAh বিশাল ব্যাটারি, 120FPS গেমিং সাপোর্ট এবং 144Hz AMOLED ডিসপ্লে থাকলে এটি মিড-রেঞ্জ বাজারে বড় প্রতিযোগিতা তৈরি করতে পারে। যদি লিক হওয়া স্পেসিফিকেশনগুলো সত্যি হয়, তাহলে Vivo T5 Pro গেমার এবং হেভি ইউজারদের জন্য একটি শক্তিশালী অপশন হয়ে উঠতে পারে।

Scroll to Top