DSLR-কে টক্কর দেবে Vivo X300 FE! নতুন লেন্স কিট নিয়ে ভারতে লঞ্চ শীঘ্রই

Vivo X300 FE with ZEISS telephoto extender camera module design leaked

Vivo এবার আবারও ক্যামেরা গেমে বড়সড় বাজি ধরতে চলেছে। Vivo X300 FE ইতিমধ্যেই রাশিয়ায় লঞ্চ হয়েছে, আর এখন নতুন লিক বলছে—খুব শীঘ্রই এটি ভারতে আসতে পারে, তাও আবার একদম নতুন Telephoto Extender Kit নিয়ে। মানে, শুধু স্মার্টফোন না, এটা হতে পারে এক ধরনের “mini DSLR experience” পকেটের মধ্যে!

Highlights

  • ZEISS Telephoto Extender Kit সাপোর্ট
  • Snapdragon 8 Gen 5 চিপসেট
  • 50MP ট্রিপল ক্যামেরা সেটআপ
  • 6500mAh বড় ব্যাটারি + 90W ফাস্ট চার্জিং

Vivo X300 FE Launch Date (ভারতে কবে আসছে?)

রিপোর্ট অনুযায়ী, Vivo X300 FE প্রথমে March 2026-এ রাশিয়ায় লঞ্চ হয়েছিল। এখন নতুন লিক ইঙ্গিত দিচ্ছে—এই ফোনটি ভারতে 2026 সালের মে মাসের শুরুতেই লঞ্চ হতে পারে। যদিও Vivo এখনও অফিসিয়ালি কিছু ঘোষণা করেনি, তবে লিকের সংখ্যা দেখে মনে হচ্ছে লঞ্চ আর খুব বেশি দূরে নেই।

Specifications and Features (ফিচার ও স্পেসিফিকেশন)

লিক অনুযায়ী, Vivo X300 FE মূলত একটি compact flagship হিসেবে আসছে—ছোট সাইজ, কিন্তু শক্তিশালী হার্ডওয়্যার। প্রায় সমস্ত স্পেসিফিকেশন রাশিয়ায় লঞ্চ হওয়া ফোনের মত একই থাকতে পারে, তবে চমক থাকবে ক্যামেরা বিভাগে।

ডিসপ্লেঃ এই ফোনে রয়েছে 6.31-inch LTPO AMOLED ডিসপ্লে, 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সহ। ছোট হলেও ডিসপ্লে কোয়ালিটি হবে একদম ফ্ল্যাগশিপ লেভেলের।

প্রসেসর ও পারফরম্যান্সঃ ফোনটি চালিত হবে Snapdragon 8 Gen 5 প্রসেসরে, সঙ্গে সর্বোচ্চ 16GB LPDDR5X RAM এবং 512GB UFS 4.1 স্টোরেজ। মানে, গেমিং থেকে AI টাস্ক—সব কিছুই স্মুথলি চলবে। ফোনটি চলবে Android 16 based OriginOS 6 দ্বারা, Vivo 5 বছরের Android আপডেট ও 7 বছরের Security Patch আপডেটের নিশ্চয়তা দেয়।

ক্যামেরাঃ এই ডিভাইসে থাকছে 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP টেলিফটো লেন্স (3x অপটিক্যাল জুম), 8MP আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং সেলফির জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা। তবে লিক রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে এর ZEISS Telephoto Extender Kit। এই পেইড অ্যাড-অন লেন্সটি আলাদাভাবে সংযুক্ত করা যাবে, যা অতিরিক্ত 2.35x জুম প্রদান করবে এবং 200mm অপটিক্যাল ইকুইভ্যালেন্ট পর্যন্ত সাপোর্ট করবে। শুধু তাই নয়, সর্বোচ্চ 1600mm ফোকাল লেন্থ পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা থাকায়, দূরের অবজেক্টও এখন প্রায় DSLR-এর মতো স্পষ্টভাবে ক্যাপচার করা সম্ভব—যা মোবাইল ফটোগ্রাফিতে একেবারেই নতুন অভিজ্ঞতা এনে দেবে।

ব্যাটারিঃ নতুন এই স্মার্টফোনটিতে থাকতে পারে বিশাল 6500mAh ব্যাটারি, যা দীর্ঘক্ষণ নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করবে। ডিভাইসটি 90W wired fast charging সাপোর্ট করতে পারে, পাশাপাশি 40W wireless charging সুবিধাও থাকতে পারে।

Vivo X300 FE Price (দাম কত হতে পারে?)

রাশিয়ায় এই ফোনটির দাম প্রায় RUB 60,000 (প্রায় ₹70,000-এর কাছাকাছি) রাখা হয়েছে। ভারতে এর দাম কিছুটা কম ₹55,000 – ₹65,000 রেঞ্জে লঞ্চ হতে পারে বলে অনুমান।

সব মিলিয়ে, Vivo X300 FE শুধু আরেকটা স্মার্টফোন নয়—এটা ক্যামেরা লাভারদের জন্য একটা এক্সপেরিমেন্টাল ডিভাইস। বিশেষ করে এই Telephoto Extender Kit ফিচারটা একদম নতুন ট্রেন্ড সেট করতে পারে। যদি আপনি ফটোগ্রাফি ভালোবাসেন, আর একটু আলাদা কিছু চান—তাহলে এই ফোনটার জন্য অপেক্ষা করাটা একদম ভুল হবে না।

আরও পড়ুনঃ ভারতে লঞ্চ হলো Vivo X300 Ultra—এবার হাতের মুঠোয় প্রফেশনাল স্টুডিও

Scroll to Top