এপ্রিলের স্মার্টফোন ধামাকা! OnePlus থেকে Redmi — একনজরে দেখে নিন এই মাসে লঞ্চ হওয়া সেরা ফোনগুলো

Upcoming smartphones in April 2026

2026 সালের এপ্রিল মাস স্মার্টফোন প্রেমীদের জন্য অত্যন্ত রোমাঞ্চকর হতে চলেছে। এপ্রিলে একগুচ্ছ নতুন স্মার্টফোন বাজারে আসছে, যার মধ্যে রয়েছে বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। Vivo, Realme, OnePlus, Redmi, Oppo এবং Infinix-এর মতো বড় ব্র্যান্ড একাধিক নতুন 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি ফোনের লঞ্চ ডেট এবং কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। এখানে দেখে নিন এপ্রিল মাসে লঞ্চ হতে চলা উল্লেখযোগ্য স্মার্টফোনগুলির তালিকা এবং তাদের সম্ভাব্য ফিচার।

Vivo V70 FE (লঞ্চ – 2 April)

Vivo তাদের V-series-এ নতুন Vivo V70 FE স্মার্টফোন লঞ্চ করেছে। মিড-রেঞ্জ সেগমেন্টে এই ফোনটি শক্তিশালী ক্যামেরা ও বড় ব্যাটারির জন্য বিশেষভাবে নজর কেড়েছে।

  • 6.83-inch 1.5K OLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট
  • MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর
  • 200MP + 8MP ডুয়াল রিয়ার ক্যামেরা, 50MP ফ্রন্ট ক্যামেরা
  • 7000mAh battery with 90W ফাস্ট চার্জিং
  • Vivo -এর প্রথম Darkness Glow Technology

Realme 16 5G (লঞ্চ – 2 April)

Realme-এর নতুন Realme 16 5G বাজেট 5G স্মার্টফোন হিসেবে বাজারে এসেছে। ফোনটিতে বড় ব্যাটারি এবং স্মুথ ডিসপ্লে দেওয়া হতে পারে।

  • 6.57-inch FHD+ AMOLED ডিসপ্লে,120Hz রিফ্রেশ রেট
  • MediaTek Dimensity 6400 Turbo প্রসেসর
  • 50MP + 2MP ডুয়াল রিয়ার ক্যামেরা, 50MP ফ্রন্ট সেলফি ক্যামেরা
  • নতুন Selfie Mirror ফিচার
  • 7000mAh ব্যাটারি ও 60W ফাস্ট চার্জিং

Redmi 15A 5G (লঞ্চ – 3 April)

Redmi তাদের নতুন বাজেট 5G স্মার্টফোন Redmi 15A 5G বাজারে এনেছে। এই ফোনটি বিশেষ করে দীর্ঘ ব্যাটারি লাইফ এবং বড় ডিসপ্লের জন্য আলোচনায় রয়েছে।

  • 6.9-ইঞ্চি HD+ ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট
  • Unisoc T8300 অক্টা-কোর 5G প্রসেসর
  • 32MP ডুয়াল রিয়ার ক্যামেরা
  • 6300mAh বড় ব্যাটারি
  • 4GB / 6GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ অপশন

OnePlus Nord 6 (লঞ্চ – 7 April)

OnePlus-এর জনপ্রিয় Nord সিরিজে নতুন OnePlus Nord 6 লঞ্চ হয়েছে। শক্তিশালী প্রসেসর এবং গেমিং পারফরম্যান্সের জন্য ফোনটি ইতিমধ্যেই আলোচনায়।

  • 6.78-ইঞ্চি AMOLED ডিসপ্লে, 165Hz রিফ্রেশ রেট
  • Snapdragon 8s Gen 4 প্রসেসর
  • 50MP Sony প্রধান ক্যামেরা, 32MP ফ্রন্ট ক্যামেরা
  • 9000mAh বড় ব্যাটারি

Nova 2 5G ও Nova 2 Ultra 5G (লঞ্চ – 9 April)

Nova ব্র্যান্ড তাদের নতুন Nova 2 5G সিরিজ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে।

  • 6.745″ HD+ ডিসপ্লে / 6.78″ 1.5K AMOLED ডিসপ্লে
  • Unisoc T8200 / MediaTek Dimensity 7400 প্রসেসর (Ultra)
  • 50MP ক্যামেরা
  • 6000mAh ব্যাটারি
  • IP68 (Ultra), IP64 (Nova 2)

Nova Flip 5G (লঞ্চ – 9 April)

Nova Flip 5G একটি ফোল্ডেবল স্মার্টফোন।

  • 6.78″ ডিসপ্লে, যা 120Hz refresh rate
  • MediaTek Dimensity 7300X প্রসেসর
  • 50MP রিয়ার ক্যামেরা, 13MP ফ্রন্ট ক্যামেরা
  • 4325mAh ব্যাটারি

Infinix Note 60 Pro 5G (লঞ্চ – 13 April)

Infinix তাদের Note সিরিজে নতুন Note 60 Pro 5G লঞ্চ করতে চলেছে।

  • 6.78-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট
  • Snapdragon 7s Gen 4 প্রসেসর
  • Active Matrix রিয়ার LED ডিসপ্লে (288 LED)
  • 6500mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং
  • 50MP প্রাইমারি ক্যামেরা

Redmi A7 Pro 5G (লঞ্চ – 13 April)

Redmi-এর নতুন বাজেট 5G স্মার্টফোন

  • 6300mAh ব্যাটারি
  • 6.9 ইঞ্চি বিশাল IPS LCD ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট
  • Unisoc T7250 অক্টা-কোর চিপসেট
  • 32 মেগাপিক্সেল AI ডুয়াল রিয়ার ক্যামেরা
  • শাওমি HyperOS 3

Realme Narzo 100 Lite (লঞ্চ – 14 April)

Realme Narzo সিরিজে নতুন বাজেট স্মার্টফোন

সম্ভাব্য ফিচার

  • 6.8″ ডিসপ্লে, 144Hz refresh rate
  • MediaTek Dimensity 6300 (6nm) প্রসেসর
  • 13MP প্রধান রিয়ার ক্যামেরা
  • 7000mAh বিশাল ব্যাটারি 

Oppo F33 Series (লঞ্চ – 15 April)

Oppo তাদের জনপ্রিয় F সিরিজে Oppo F33 এবং F33 Pro লঞ্চ করবে।

সম্ভাব্য ফিচার

  • 6.57″ AMOLED ডিসপ্লে
  • বড় 7000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং
  • 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা
  •  IP69K সুরক্ষা

Vivo T5 Pro 5G (লঞ্চ – 15 April)

Vivo-এর নতুন T-series ফোন

সম্ভাব্য ফিচার

  • 6.78-ইঞ্চি AMOLED ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট
  • Snapdragon 7s Gen 4 প্রসেসর
  • 50MP ক্যামেরা
  • 120FPS গেমিং সাপোর্ট
  • 9020mAh ব্যাটারি

উপসংহার

এপ্রিল 2026 মাসে স্মার্টফোন বাজারে একাধিক বড় লঞ্চ হতে চলেছে। Realme, OnePlus, Vivo, Oppo এবং Redmi-এর মতো ব্র্যান্ড বিভিন্ন বাজেট সেগমেন্টে নতুন ফোন আনছে। বিশেষ করে OnePlus Nord 6, Vivo V70 FE এবং Realme 16 5G এই মাসের সবচেয়ে আলোচিত স্মার্টফোন হতে পারে।

Scroll to Top